Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক সেই সুমিকে কফিলের কাছে বিক্রি করে দিয়েছে দালালরা
আন্তর্জাতিক প্রবাসী খবর

সেই সুমিকে কফিলের কাছে বিক্রি করে দিয়েছে দালালরা

By iNews DeskNovember 6, 2019Updated:November 6, 20193 Mins Read

1zoom

Advertisement
সৌদি আরবে নির্যাতনের শিকার গৃহকর্মী সুমি আক্তারকে (২৬) উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে জেদ্দার দক্ষিণে নাজরান এলাকার কর্মস্থল থেকে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে স্থানীয় পুলিশ। সুমি আশুলিয়ার চারাবাগ এলাকার নুরুল ইসলামের স্ত্রী।

বর্তমানে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের ত্বত্তাবধানে সুমি ভালো আছেন বলে জানিয়েছেন স্বামী নুরুল ইসলাম।

মঙ্গলবার বিকেলে সুমি আক্তারের বিষয়ে খোঁজ নিতে আশুলিয়ার চারাবাগ এলাকায় গেলে একথা জানান তিনি।

এ সময় তিনি আরও বলেন, সোমবার রাতে সুমির সঙ্গে কথা হয়েছে। সেখানকার স্থানীয় থানা থেকে পুলিশ গিয়ে সুমিকে উদ্ধার করে নিয়ে আসে। বর্তমানে সে বাংলাদেশ দূতাবাসের ত্বত্তাবধানে রয়েছে এবং ভালো আছে।

বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যত দ্রুত সম্ভব তাকে দেশে পাঠানো হবে।

নুরুল ইসলাম জানান, সুমির সঙ্গে তিন বছর আগে তার বিয়ে হয়। এর আগে তিনি আরও দুটি বিয়ে করেছেন। প্রথম স্ত্রী দুই ছেলে রেখে মারা গেছে কয়েক বছর আগে। বড় ছেলে রিফাত (৯) স্থানীয় চারাবাগ মডেল মাদরাসায় পড়ে এবং ছোট ছেলে সিফাত (৭) বাসায় থাকে।

তিনি জানান, প্রথম স্ত্রীর মৃত্যুর পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। সে ঘরেও একটি ছেলে হয়। কিন্তু দ্বিতীয় স্ত্রী আগের সন্তানদের দেখাশুনা না করায় পরে তিনি সুমিকে বিয়ে করেন। বিয়ের পর আগের ঘরের দুই সন্তান নিয়ে সংসার ভালোই চলছিল। কিন্তু হঠাৎ করে সুমি অন্যের প্ররোচনায় পড়ে কিছু না জানিয়ে বিদেশে পাড়ি জমায়। আমার আগের ঘরের দুই ছেলে তার জন্য প্রায়ই কান্নাকাটি করে।

রিফাত ও সিফাত কান্না জড়িত কণ্ঠে বলে ‘আপনারা আমার মাকে এনে দেন। আমরা আমাদের মাকে ফেরত চাই’।

প্রসঙ্গত গত কয়েকদিন আগে সৌদিতে নির্যাতনের শিকার বাংলাদেশি গৃহকর্মী সুমি আক্তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে নেয়ার আকুতি জানান।

ভিডিও কলে তিনি বলেন, ‘ওরা আমারে মাইরা ফালাইব, আমারে দেশে ফিরাইয়া নিয়া যান। আমি আমার সন্তান ও পরিবারের কাছে ফিরতে চাই। আমাকে পরিবারের কাছে নিয়ে যান। এখানে আমার ওপর অনেক নির্যাতন করা হচ্ছে। আর কিছুদিন থাকলে হয়তো মরেই যাব। প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার কাছে অনুরোধ আপনারা আমাকে দেশে ফিরিয়ে নিয়ে যান’।

সুমির আকুতির সেই ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর তার স্বামী নুরুল ইসলাম রাজধানীর পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে গৃহকর্মীর ট্রেনিং শেষ করেন সুমি। পরবর্তীতে বিনামূল্যে দালালদের দেখানো লোভ আর বিদেশে গিয়ে ভালো টাকা আয়ের আশ্বাসে গত ৩০ মে ‘রূপসী বাংলা ওভারসিজ’ নামে একটি এজেন্সির মাধ্যমে সৌদি আরবে পাড়ি জমান তিনি। কিন্তু দালালরা বিদেশে পাঠানোর কথা বলে তাকে বিক্রি করে দেয়। সৌদি যাওয়ার সপ্তাহ খানেক পর শুরু হয় মারধর, যৌন হয়রানিসহ নানা নির্যাতন।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের এক কর্মকর্তা জানান, সুমিকে থানায় নিয়ে আসা হলেও তার এখানকার নিয়োগকর্তা (কফিল) তাকে ছাড়তে চাইছেন না।

তিনি সুমিকে আরও রাখতে চান। তাকে ছাড়তে হলে রূপসী বাংলা ওভারসিজের কাছ থেকে সৌদির কফিলকে টাকা আদায় করে দিতে হবে।

কফিলের দাবি, সুমিকে সৌদিতে নিতে তার প্রায় তিন লাখ টাকা খরচ হয়েছে। যা এখনও সেবায় শোধ হয়নি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards. We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
বাকিংহাম প্যালেস

ঐতিহ্য ভেঙে বাকিংহাম প্যালেসে না থাকার সিদ্ধান্ত চার্লসের

June 26, 2026
health tips world

ভারতীয় ট্যুরিস্ট ভিসা : সামান্য ভুলেই বাতিল হতে পারে আবেদন, সঠিকভাবে করবেন যেভাবে

June 26, 2026
Juta

এবার ‘মন ভালো’ করবে নাইকির জুতো!

June 26, 2026

Latest News

বাকিংহাম প্যালেস

ঐতিহ্য ভেঙে বাকিংহাম প্যালেসে না থাকার সিদ্ধান্ত চার্লসের

health tips world

ভারতীয় ট্যুরিস্ট ভিসা : সামান্য ভুলেই বাতিল হতে পারে আবেদন, সঠিকভাবে করবেন যেভাবে

Juta

এবার ‘মন ভালো’ করবে নাইকির জুতো!

রাজা চার্লস

১ কোটি পাউন্ডেরও বেশি কর দিয়ে শীর্ষ করদাতাদের তালিকায় রাজা চার্লস

সিন্দুর

‘অপারেশন সিন্দুর’-এ নিহত ছয় সেনার নাম প্রকাশ করল ভারত

চীন

‘উন্নয়ন ও সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের নতুন সরকারের পাশে থাকবে চীন’

হিজবুল্লাহ

লেবানন ছাড়তে ইসরায়েলকে হুঁশিয়ারি হিজবুল্লাহর, কঠোর জবাবের বার্তা ইরানের

ভূমিকম্প

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল

পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa