
চীনের শিল্প সূত্রের বরাত দিয়ে ফুডপাথ বলেছে, সরকারের নিষেধাজ্ঞা বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছে দেশের শুল্ক বিভাগ। এই রোগ যাতে চীনে ঢুকে পড়তে না পারে সেজন্য এ ব্যবস্থা নিয়েছে চীন সরকার। ইরান থেকে যেসব রপ্তানিকারক প্রতিষ্ঠান চিংড়ি রপ্তানির সুযোগ পেয়েছে তার মধ্যে রয়েছে দারিয়াজাদ সেভ ফুড।
এ সংস্থার প্রধান কার্যালয় ইরানের বুশেহর শহরে অবস্থিত।
এতদিন চীনে চিংড়ি রপ্তানির সুযোগ না থাকায় ইরান ভিয়েতনামের মাধ্যমে কিছু চিংড়ি রপ্তানি করে আসছিল কিন্তু চীনের এই সিদ্ধান্তের পর ইরানের সামনে এখন চিংড়ি রপ্তানির দ্বার উন্মুক্ত হলো। গত জুন মাসে ইরানের কৃষি বিষয়ক মন্ত্রী জানিয়েছিলেন, গত পাঁচ বছরে ইরানে চিংড়ি উৎপাদনের পরিমাণ ৫০ হাজার টনে দাঁড়িয়েছে। সূত্র : পার্সটুডে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



