Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ স্ত্রীকে ঘরে ফেরাতে কবর খুঁড়ে স্বামীর আল্টিমেটাম
বিভাগীয় সংবাদ

স্ত্রীকে ঘরে ফেরাতে কবর খুঁড়ে স্বামীর আল্টিমেটাম

By Sibbir OsmanJuly 23, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: বরগুনায় ঘর ছেড়ে চলে যাওয়া স্ত্রীকে ফেরাতে ব্যর্থ হয়ে নিজ ঘরেই কবর খুঁড়েছেন জাফর হোসেন নামে এক ব্যক্তি। সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের কদমতলা এলাকায় এ ঘটনা ঘটেছে। বিষয়টি জানাজানি হলে শুক্রবার (২২ জুলাই) বিকেল ৫টার দিকে পুলিশ ও স্থানীয়রা গিয়ে জাফরের কবর খোঁড়া বন্ধ করে দেন।

খোঁজ নিয়ে জানা যায়, ১৩ বছর আগে ঢাকায় হাজেরা ও জাফরের বিয়ে হয়। বিয়ের পর থেকেই জাফরের অবাধ্য ছিল হাজেরা। পরে তারা বরগুনার গ্রামের বাড়িতে বসবাস শুরু করেন। বরগুনায় কিছু দিন থাকার পর পারিবারিক কলহ তৈরি হলে দুজন আলাদা থাকতে শুরু করেন। স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি একাধিকবার মীমাংসা করার চেষ্টা করলেও হাজেরা তা মেনে নেননি।

পরে চলতি বছরের ২২ জুন জাফরের সঙ্গে রাগ করে স্বামীর চায়ের দোকানে বসবাস শুরু করেন হাজেরা। তাকে দোকান থেকে ঘরে ফিরিয়ে আনার চেষ্টায় ব্যর্থ হয়ে নিজের কবর নিজেই খুঁড়তে শুরু করেন জাফর।
কবর

Advertisement

এ বিষয়ে আয়লা পাতাকাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ সাইফুল ইসলাম জানান, প্রায় এক যুগের সংসার জাফর ও হাজেরার। তাদের সংসার জীবেনে নানা বিষয় নিয়ে ঝগড়া চলে আসছিল। চলতি সপ্তাহে এ বিষয়ে ইউনিয়ন পরিষদে দুই পক্ষের মধ্যে সালিস বৈঠকের কথা রয়েছে। তারা দুজনেই এক মাস ধরে আলাদা থাকেন। নিজ ঘরেই কবর খোঁড়ার সংবাদ পেয়ে তিনি দ্রুত ছুটে গিয়ে জাফরকে কবর খোঁড়া থেকে বিরত রাখেন এবং পুলিশকে বিষয়টি জানান।

জাফর হোসেন বলেন, ১৩ বছর আগে ঢাকায় হাজেরাকে বিয়ে করি। বিয়ের পর থেকেই হাজেরা আমার অবাধ্য। পরে তাকে নিয়ে বরগুনার গ্রামের বাড়িতে চলে আসি। এখানেও কিছু দিন থাকার পর আামদের মধ্যে ঝগড়া বিবাদ তৈরি হলে আমরা আলাদা থাকতে শুরু করি। এ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে একাধিকবার সালিস করলেও হাজেরা তা মানছে না। সর্বশেষ গত ২২ জুন তার সঙ্গে রাগ করে হাজের তার চায়ের দোকানে থাকতে শুরু করে। তাকে দোকান থেকে বাড়িতে ফিরিয়ে আনতে আমি ঘরের মেঝেতে কবর খুঁড়ি।

এ ব্যাপারে পাল্টা অভিযোগ রয়েছে জাফরের স্ত্রী হাজেরার। তিনি বলেন, বিয়ের সময় আমার সঙ্গে প্রতারণা করেছে জাফর। আগের স্ত্রীকে তালাক না দিয়েই জাফর মিথ্যা তালাকনামা তৈরি করে তা দেখিয়ে আমাকে বিয়ে করে। এ সব নিয়ে ঝামেলা শুরু হলে গ্রামে চলে আসি আমরা। বর্তমানে সংসারে অমনোযোগী হওয়ায় প্রায় সময় ঝগড়া হচ্ছে আমাদের মধ্যে। জাফরের মতো প্রতারকের সঙ্গে আমি সংসার করতে পারব না।

বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ওই ব্যক্তিকে কবর খোঁড়া থেকে বিরত রেখেছে। এ বিষয়ে কোনো অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুকুরে বাসর ঘর বানিয়ে তাক লাগিয়ে দিলেন ওয়ার্কশপ মিস্ত্রি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
সজীব শেখ

ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

June 23, 2026
Chaina

চীনা স্বামীর টাকা-কাগজপত্র নিয়ে উধাও স্ত্রী

June 23, 2026
আওয়ামী লীগ নেতা

হাতকড়া পরেই মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা

June 23, 2026

Latest News

সজীব শেখ

ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

Chaina

চীনা স্বামীর টাকা-কাগজপত্র নিয়ে উধাও স্ত্রী

আওয়ামী লীগ নেতা

হাতকড়া পরেই মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা

মাছ ধরার মহোৎসব

যমুনায় নতুন পানিতে মাছ ধরার মহোৎসব, জেলেপাড়ায় সুখের দিন

ডিসি সারওয়ার

শাহজালাল মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

যুবলীগের নেতা আটক

খিলক্ষেতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা আটক

Baba Ma

মেয়েদের সম্পত্তি লিখে দিয়ে বিপাকে বৃদ্ধ মা-বাবা

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa