Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home হাসপাতালের বেডে শুয়েই গলফ খেলায় ফেরার জন্য অস্থির কপিল দেব
ক্রিকেট (Cricket) খেলাধুলা

হাসপাতালের বেডে শুয়েই গলফ খেলায় ফেরার জন্য অস্থির কপিল দেব

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 25, 20201 Min Read
Advertisement

স্পোর্টস ডেস্ক : হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২২ অক্টোবর হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব।

অবস্থা গুরুতর দেখে সেদিন রাতেই অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় তার।  লীনা ঠাকরে নামে ভারতের এক ক্রীড়া সাংবাদিক কপিলের অসুস্থতার কথা প্রথম টুইট করলে, দেশটির ক্রীড়ামহলে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

৬১ বছর বয়সী এ ভারতীয় কিংবদন্তির সুস্থতায় প্রার্থনা করে বিশ্বক্রিকেট মহল।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হার্টঅ্যাটাক করেছিলেন কপিল। দিল্লির একটি হাসপাতালে কার্ডিয়াক সার্জারি হয়েছে তার। আর সফল অস্ত্রোপচারের পর হাসপাতালের বিছানায় বেশ ভালো আছেন কপিল। দ্রুতই অবস্থার উন্নতি হচ্ছে এই লিজেন্ডের। আগামী কয়েক দিনের মধ্যেই সুস্থভাবে বাড়ি ফিরতে পারবেন তিনি।

এরই মধ্যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিজের সেরে ওঠার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন কপিল নিজেই।

হাসপাতালের বেডে শুয়েই টুইটারে পোস্ট দিলেন। সেখানে তাকে বুড়ো আঙুল উঁচিয়ে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেছে।

টুইটবার্তায় কপিল লিখেছেন– ‘হাই সকলকে, আমার মন খুব ভালো আছে, আর আমি সেরে উঠছি। দ্রুত সেরে ওঠার পথেই রয়েছি আমি। আমার গলফ খেলায় ফেরার জন্য আর তর সইছে না। আপনারা সবাই আমার পরিবারের অংশ।’

১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন কপিল দেব।  দেশের হয়ে ১৩১ টেস্ট খেলে ৫ হাজার ২৪৮ রান করেছেন কপিল। নিয়েছেন ৪৩৪ উইকেট। এ ছাড়া ২২৫ ওয়ানডে খেলে ২৫৩ উইকেট নেয়ার পাশাপাশি ৩ হাজার ৭৮৩ রান করেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ট্রান্সজেন্ডার ক্রিকেটার

অস্ত্রোপচার করাবেন ট্রান্সজেন্ডার ক্রিকেটার অনয়া

February 4, 2026
না খেলার সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

February 4, 2026
যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

February 4, 2026
Latest News
ট্রান্সজেন্ডার ক্রিকেটার

অস্ত্রোপচার করাবেন ট্রান্সজেন্ডার ক্রিকেটার অনয়া

না খেলার সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

নেইমার- ইয়ামালের গোপন চুক্তি

নেইমার ইয়ামালের গোপন চুক্তি!

আইসিসি সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে এবার যে সুখবর পেল বাংলাদেশ

India

১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

আইসিসি

বিশ্বকাপে ম্যাচ বয়কট করা নিয়ে আইসিসির নিয়ম যা বলে

নাটক

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনকে পাকিস্তানের ‘নাটক’ বলছেন হারভাজান

পাকিস্তান ভারতের ম্যাচ

‘বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনলেই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হবে’

বাংলাদেশ

ভারতকে ২–০ গোলে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.