সরকারে থেকে নিজেদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছেন বলে জানিয়েছেন তথ্য এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, ‘১৮ মাসে সফলতা বলারও কিছু নাই, ব্যর্থতা বলারও কিছু নাই। ১৮ মাসেই যদি সবাই সফল আর ব্যর্থ হয় তাহলে একটা দাবি তুলতে হবে। কোনো নির্বাচিত সরকার ১৮ মাসের ওপরে থাকতে পারবে না তা কী বলা হবে?’

উপদেষ্টা রিজওয়ানা

Advertisement

রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, ‘নির্বাচিত সরকাররা পাঁচ বছর সময় নেয় কেন? একটা কাজ পরিকল্পনা করে শুরু করতেই তো সময় লাগে ছয় সাত মাস, ছোট ছোট কাজ বড় কাজ তো দেড় দুই বছরের আগে বাংলাদেশের যে সিস্টেমটাতে শুরুই সম্ভব নয়।’

পরিবেশ উপদেষ্টা বলেন, ‘আমি আমার সর্বোচ্চটুকু করেছি। সফলতা-ব্যর্থতার খতিয়ান আমি নিজের থেকে দেব না। জনগণ যেভাবে মূল্যায়ন করে সেভাবে মূল্যায়ন করবে।

আমরা এসেছিলাম আসলে একটা দুর্যোগপূর্ণ সময়ে, সংকটময় সময়, আমাদের বলা হয়েছিল দায়িত্ব নিতে। ফলে আমরা দায়িত্ব নিয়েছি, আমরা দায়িত্ব পালন করেছি। দেড় বছর আমাদের মধ্যে অনেকেরই দুটি মন্ত্রণালয় তিনটি মন্ত্রণালয় সামলাতে হয়েছে। কারণ আমরা একটা আপৎকালীন সংকটময় হাল ধরার জন্য হাল ধরেছিলাম।
আমরা আমাদের সামর্থ্য মতো চেষ্টা করেছি।’

আরও পড়ুনঃ

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে মোদীকে না পাঠিয়ে যাকে পাঠাচ্ছে ভারত

উপদেষ্টা বলেন, ‘আমরা একটা ডিগ্রি অব স্যাটিসফ্যাকশন নিয়ে যাচ্ছি। যে আমরা বাড়তি কোনো ঝামেলার সৃষ্টি করিনি। আমরা কিছু ঝামেলা, কিছু কাটা দূর করতে পেরেছি। সব তো আর দেড় বছরের সম্ভব নয়।

বাকি কাজগুলো নিশ্চয়ই পরের সরকার করবে এবং আমরা তাদের শুভ কামনা করি।’

সূত্র: কালের কণ্ঠ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.