জুমবাংলা ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘শুধু জ্ঞান নয়, এর সাথে দক্ষতা অর্জনই মূলত নতুন কারিকুলামের লক্ষ্য। সেটি বাস্তবায়নেই আমাদের আগামী দিনের পথচলা। এখন পাইলটিং চলবে। দেশের ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানে এটি বাস্তবায়িত হবে। এতে সফল হতে পারলে ২০২৩ সাল থেকে প্রাথমিকভাবে ষষ্ট ও সপ্তম শ্রেণি থেকে এটি বাস্তবায়ন করবো। ২০২৪ সালে অষ্টম ও নবম শ্রেণিতে এটি বাস্তবায়িত হবে। সে হিসেবে ২০২৪ সাল থেকে নবম শ্রেণিতে আর আর্টস, কমার্স, সায়েন্স ( মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান) আলাদা বিভাগ থাকবে না।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা দেখবো নতুন কারিকুলাম অনুযায়ী শিক্ষার্থীরা দক্ষতাসম্পন্ন হচ্ছেন কি না। বঙ্গবন্ধুর আদর্শ অনুযায়ী সঠিক মানুষ হিসেবে গড়ে উঠছে কি না। সেটি এখন দেখার বিষয়। আমরা যখন চতুর্থ শিল্পবিপ্লব বাস্তবায়নে শিক্ষার্থীদের থেকে ফিডব্যাক পাবো তখন নিজেদের সার্থক মনে করব।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



