জুমবাংলা ডেস্ক : বয়সকে হার মানিয়ে দেখিয়ে দিয়েছেন কৃষক মহসিন আলী। ৫২ বছর বয়সে এবারের এসএসসি পরীক্ষায় তিনি পাস করেছেন।

গতকাল সোমবার প্রকাশিত হওয়া এসএসসি পরীক্ষার ফলাফলে দেখা যায় তিনি জিপিএ ৪ দশমিক ৬১ পেয়ে পাস করেছেন। তার এই সাফল্যে স্ত্রী সন্তানসহ গ্রামবাসী খুশি।

৫২ বছর বয়সে এসএসসি পাস করলেন মহসিন, সাফল্যে স্ত্রী সন্তানদের খুশি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের খরখড়িয়া গ্রামের মৃত জমশেদ আলীর ছেলে। মহসিন আলী এবছর স্থানীয় নাজাতুল্লাহ আয়েশা মেমোরিয়াল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

এ বিষয়ে মহসিন আলী বলেন, আমি কৃষি কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করি। তবে স্থানীয় ছেলেমেয়েদের পড়াশোনার বিষয়ে উৎসাহ দিই। অনেকেই বলতেন, তুমি তো নিজেই অশিক্ষিত, এদের আবার শিক্ষার পরামর্শ দাও। এ থেকেই মূলত এই বয়সে এসে পড়াশুনা শুরু করি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.