Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ৮ বছর পর হারিয়ে যাওয়া ছেলেকে যেভাবে ফিরে পেলেন মা
বরিশাল বিভাগীয় সংবাদ

৮ বছর পর হারিয়ে যাওয়া ছেলেকে যেভাবে ফিরে পেলেন মা

By Shamim RezaJuly 5, 20203 Mins Read

৮ বছর পর হারিয়ে যাওয়া ছেলেকে যেভাবে ফিরে পেলেন মা

Advertisement
জুমবাংলা ডেস্ক : যার চলে যায় সেই বুঝে হায়, বিচ্ছেদে কি যন্ত্রনা! গানটির এই লাইনটি হারিয়ে যাওয়া ছেলের মায়ের যন্ত্রনার একটি বহিঃপ্রকাশ বলা যেতে পারে। সেই হারিয়ে যাওয়া সন্তানকে যদি আবার ফিরে পাওয়া যায় তাহলে মায়ের অবস্থা কেমন হবে একবার ভাবুন।

ঘটনা আজ থেকে ৮ বছর আগের। মাইদুল ইসলাম সুজন (১০)কে নিয়ে তার মা বিলকিস বেগম ঢাকার তুরাগ এলাকায় তার বোন মোর্শেদা বেগমের বাসায় থাকতেন। ২০১২ সালের ৬ ফেব্রুয়ারি দুপুরে সুজনকে ফ্লেক্সিলোড করতে বাইরে পাঠায় তার মা। এর পর আর সে বাসায় ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ২৬ ফেব্রুয়ারি ঢাকার তুরাগ থানায় জিডি করেন তার মা বিলকিস বেগম।

এর পরের গল্প কাকতালীয় বলা চলে। হারিয়ে যাওয়া ছেলেকে দীর্ঘ আট বছর পর পটুয়াখালীতে খুঁজে পেলেন এক মা। শুক্রবার রাতে পটুয়াখালী সদর থানায় অনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মাইদুল ইসলাম সুজন (১৮) নামের সেই ছেলেটিকে তার মা বিলকিস বেগমের কাছে ফিরিয়ে দেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান। এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুকিত হাসান, সদর থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ।

ইসলামী আন্দোলনের পটুয়াখালী জেলা সাধারণ সম্পাদক (সেক্রেটারী) আর.আই.এম অহিদুজ্জামান জানান, ব্যক্তিগত কাজ করাতে তিনি প্রায়ই পটুয়াখালী শহরের কলাতলা এলাকায় প্রিয়জন কম্পিউটার দোকানে যেতেন। ওই দোকানের কর্মচরী মাইদুল ইসলাম সুজনকে প্রায়ই মন খারাপ করে থাকতে দেখে একদিন ছেলেটির পরিচয় জানতে চান। পরে ছেলেটি তাকে জানায়, ছোট বেলায় সে হারিয়ে যায়। ছেলেটি আরো জানায় একদিন তার মা তাকে ফ্লেক্সিলোড করতে ঘরের বাইরে পাঠায়, এর পর সে বাসায় না ফিরে সদর ঘাট এসে পটুয়াখালীর লঞ্চে ওঠে । ওই সময় রাতে প্রচণ্ড শীতে কাঁপতে দেখে পাশে থাকা মকবুল আহমেদ মাস্টার তাকে শীতের কাপড় দেয়। পরে তার বাসায় নিয়ে সুজনকে আসেন এবং তার কম্পিউটার দোকানের কর্মচারী হিসেবে রাখেন। এই আট বছর সেখানেই কাজ করছে সে।

তিনি বলেন, সুজন আমাকে তার বাবার নাম মতিউর রহমান মুন্সী, মায়ের নাম বিলকিস বেগম, বাড়ি বরগুনার আমতলীর টেপুরা গ্রামে জানায়। তিনি আরও বলেন, পরে সুজনের তথ্য অনুযায়ী বিষয়টি আমি আমতলীর হলদিয়া ইউনিয়নের টেপুরার সাবেক ইউপি মেম্বার মোহাম্মদ আবু সালেহকে জানাই এবং তিনি খোঁজ-খবর নিয়ে বিষয়টি নিশ্চিত হন সুজন ওই এলাকার হারিয়ে যাওয়া সেই ছেলেটি।

অহিদুজ্জামান জানান, বিষয়টি আরো নিশ্চিত হওয়ার জন্য মাইদুল ইসলাম সুজনকে নিয়ে ২ জুলাই সকালে তার গ্রামের বাড়ি আমতলীর হলদিয়া ইউনিয়নের টেপুরায় যান এবং সেখানে মা বিলকিস বেগমসহ পরিবারের লোকজন মাইদুল ইসলাম সুজনকে শনাক্ত করেন। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

তিনি বলেন, বিষয়টি পরে পটুয়াখালীর পুলিশ সুপারকে জানালে তিনি ছেলেটিকে নিয়ে সদর থানায় যেতে বলেন এবং শুক্রবার রাতে সদর থানা থেকে আনুষ্ঠানিকভাবে মাইদুল ইসলাম সুজনকে তার মা’র কাছে তুলে দেয়া হয়।

দীর্ঘ ৮ বছর পর ছেলে মাইদুল ইসলাম সুজনকে ফিরে পেয়ে মা বিলকিস বেগম আনন্দে অশ্রুসিক্ত কন্ঠে বলেন, আমার স্বামী নেই। ছেলেকে হারিয়ে এই আটটি বছর আমি মরার মত বেঁচে ছিলাম।। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোটি কোটি শুকরিয়া। আল্লাহর অশেষ রহমতে আট বছর পরেও আমার হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেয়েছি।

মাইদুল ইসলাম সুজনের মামা জসিম উদ্দিন মুন্সী বলেন, হারিয়ে যাওয়া ভাগ্নেকে আর কোন দিন ফিরে পাবো তা ভাবতেও পারিনি। আল্লাহর কৃপায় আট বছর পর ভাগ্নেকে ফিরে পেয়েছি। আজ আমাদের পরিবারের মাঝে কত আনন্দ লাগছে তা বুঝাতে পারবো না।

বরগুনার আমতলীর হলুদিয়া ইউপির সাবেক মেম্বার ও দক্ষিণ কাঠালিয়া তাজেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আবু সালেহ্ বলেন, আর.আই.এম অহিদুজ্জামানের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে আমি খোঁজ-খবর নিয়ে নিশ্চিত হই এই মাইদুল ইসলাম সুজনই আমাদের গ্রামের হারিয়ে যাওয়া ছেলেটি। পরে তার মাসহ পরিবারের অন্যান্য লোকজনকে ঘটনাটি জানাই। সুজনকে ফিরে পেয়ে আমরা আনন্দিত।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

June 26, 2026
Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

June 26, 2026
স্কুলছাত্র

‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না’

June 26, 2026

Latest News

গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

স্কুলছাত্র

‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না’

ভাই-ভাবি গ্রেপ্তার

বাড়িতে ডেকে নিয়ে অন্তঃসত্ত্বা বোনকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

বিএনপি কর্মী

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী

Train

ট্রেনের ইঞ্জিনে মিলল ১৬ কেজি গাঁজা, চালক আটক

চোরাই

চেকপোস্টে ধরা পড়ল চোরাই মোবাইলের চালান, রামপুরায় গ্রেফতার ১

arif-hazra

মিয়াজাকিতে নতুন আশা

জব্দ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ৫৩ কেজি গাঁজা ও ৫৫টি গরুসহ ২৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa