Advertisement
জুমবাংলা ডেস্ক : দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসাসহ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬ জন শিক্ষক নিয়োগ দেবে সরকার।

এই বিষয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ-এনটিআরসিএ।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্কুল ও কলেজে ৪৩ হাজার ২৮৬ টি এমপিও পদে, মাদ্রাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০ টি পদে শিক্ষক নিয়োগ দেয়া হবে।

চলতি বছরের ১ জানুয়ারির হিসাবে যাদের বয়স ৩৫ বছর বা তার কম তারা এই আবেদন করতে পারবেন।

আজ (১৭ এপ্রিল) থেকেই আবেদন করতে পারবেন আগ্রহীরা।

বিজ্ঞপ্তিতে আবেদনকারীর যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে: সংশ্লিষ্ট বিষয়, পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধনধারী হতে হবে; এনটিআরসি প্রকাশিত সম্মিলিত মেধা তালিকার অন্তর্ভুক্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধ পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা অনুযায়ী বৈধ সনদধারী হতে হবে। সেই সঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারি করা সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন হতে হবে।

প্রত্যেক আবেদনকারী নিবন্ধন সনদ অনুযায়ী একই পর্যায়ে শুধু একটি আবেদন করতে পারবেন। তবে আবেদনে সর্বোচ্চ ৪০ টি শিক্ষা প্রতিষ্ঠান পছন্দ করতে পারবেন। এর বাইরেও যদি দেশের যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে তিনি চাকরি করতে আগ্রহী হন তাদের ই-অ্যাপ্লিক্যাশন ফর্মে ‘Other Option’ এ ক্লিক করতে হবে। না হলে ‘No Click’ করতে হবে।

কোন প্রার্থীর স্কুল ও কলেজ উভয় পর্যায়ের সনদ থাকলে এবং তিনি উভয় পদে আবেদন করলে তাকে প্রথমে কলেজ পর্যায়ের জন্য বিবেচনা করা হবে। কলেজ পর্যায়ে বিবেচিত না হলে তাকে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে।

অনলাইনে আবেদনের সবশেষ সময়সীমা ৯ মে স্থানীয় সময় রাত ১২ টা। ১০ মে রাত ১২টা পর্যন্ত ফি জমা দিতে পারবেন আবেদনকারীরা। আবেদন ফি এক হাজার টাকা।

বৃষ্টিতেও স্বস্তি নেই, তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে যাবে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.