Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা অধ্যাপক বশিরকে অব্যাহতি, নতুন ‘ডিন’ অধ্যাপক শামসুল আলম
শিক্ষা

অধ্যাপক বশিরকে অব্যাহতি, নতুন ‘ডিন’ অধ্যাপক শামসুল আলম

By Bhuiyan Md TomalNovember 12, 20241 Min Read

অধ্যাপক বশিরকে অব্যাহতি, নতুন ‘ডিন’ অধ্যাপক শামসুল আলমজুমবাংলা ডেস্ক : বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ১৫ জুলাই রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশি হামলা ও অন্যান্য ঘটনায় উসকানি দেয়ার অভিযোগে শিক্ষার্থীদের কর্তৃক অভিযুক্ত সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক বশির আহমেদকে ‘ডিন’ পদ থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট৷

রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হওয়ার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ৷

এ বিষয়ে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ জানান, ৫ আগস্টের পর থেকে অধ্যাপক বশির আহমেদ অনুষদের কোনো একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে অংশ নেননি। এ কারণে অনুষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সিন্ডিকেটের পরামর্শে বিশ্ববিদ্যালয় অ্যাক্ট ১৯৭৩ এর ৮ (২) ধারা অনুসারে অধ্যাপক শামসুল আলমকে ডিনের ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে খোঁজ নিয়ে জানা যায়, অধ্যাপক শামসুল আলমকে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছালেহ আহম্মেদ খানকে পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

Advertisement

এদিকে, ৫ আগস্ট থেকে শিক্ষার্থীরা ডিনের অফিসে তালা ঝুলিয়ে দেন। বৈষম্যবিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনসহ একাধিক প্ল্যাটফর্মে তার অপসারণের দাবি জানানো হয়। সর্বশেষ গতকাল রোববার দুপুরে শিক্ষার্থীরা অধ্যাপক বশির আহমেদের অপসারণের দাবিতে আন্দোলন করেন।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

August 3, 2026
SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

August 2, 2026
এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে জরুরি গণবিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডের

July 21, 2026

Latest News

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে জরুরি গণবিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডের

চাকসু

চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ফুটসাল টুর্নামেন্ট

SSC Exam

এইচএসসির রুটিন নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, সতর্ক করলো আন্তঃশিক্ষা বোর্ড

এইচএসসি পরীক্ষা

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির বিজ্ঞপ্তি সঠিক নয়

Brithi

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির

Primary

প্রাথমিকে বদলির পদ্ধতিতে পরিবর্তন, নতুন ৭ শর্ত যুক্ত

SSC

এসএসসির ফল কবে, যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

Logo

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি ও সমমানের ফল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa