Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে প্রথমবার ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়াকে কেন্দ্র করে দেশজুড়ে প্রতিবাদ ও আন্দোলন শুরু হয়।  এতে মারা যায় বেশ কয়েকজন মানুষ।  দেশজুড়ে বিক্ষোভের মধ্যেই ‘বিতর্কিত’ নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) কার্যকর করলো ভারত।

গেল শুক্রবার (১০ জানুয়ারি) রাতে গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে আইনটি কার্যকরের কথা জানিয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ক্ষমতাসীন বিজেপি সরকার। এতে এদিন থেকেই নতুন নাগরিকত্ব আইন কার্যকরের কথা বলা হয়েছে।

দেশটির বহুল বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯ সালের ১১ ডিসেম্বর পার্লামেন্টে পাস হয়। গেজেটে বলা হয়েছে, ২০১৯ সালের নাগরিকত্ব সংশোধনী আইনের সাব-সেকশন (২) এবং সেকশন-১ অনুযায়ী সরকার ঘোষণা করছে, ২০২০ সালের ১০ জানুয়ারি থেকে আইন কার্যকর হলো।

নতুন এ নাগরিকত্ব আইনে প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে দেশটিতে গিয়ে বসবাসরত অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। ৩১ ডিসেম্বর ২০১৪ সালের আগে আসা অমুসলিমদের অবৈধ অভিবাসী হিসেবে ঘোষণা করা হবে না, তবে তাদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.