জুমবাংলা ডেস্ক : মেয়ে জামাতা নারায়ণগঞ্জ থেকে জ্বর নিয়ে দিনাজপুরে শ্বশুরবাড়িতে এসে অবস্থান নেয়ায় শাশুড়িসহ পরিবারের পাঁচজন সদস্য বাড়ি থেকে অন্যত্র পালিয়েছেন। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার সকালে ওই জামাতাসহ করোনা সন্দেহে পাঁচজনের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। ওই চাজনের বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। দিনাজপুরের বিরামপুর উপজেলায় এ ঘটনা ঘটেছে।

বিরামপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদি বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানায়, মেয়ের জামাই গোলাম আজম (৩৮) নারায়ণগঞ্জ থেকে সোমবার রাতে দিনাজপুরের বিরামপুর শ্বশুরবাড়ি আসেন। সকালেই ওই বাড়ি ছেড়ে পালিয়ে যান শাশুড়িসহ বাড়ির পাঁচজন সদস্য। তাদের পালানোর ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সকালে ওই ব্যক্তিসহ করোনা সন্দেহে পাঁচজনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। এই ঘটনায় ওই চারজনের বাড়িগুলোকে লকডাউন করা হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তা বলেন, শরীরে জ্বর, গলাব্যাথা, সর্দি নিয়ে গোলাম আজম (৩৮) সোমবার রাতে নারায়ণগঞ্জ থেকে তার শ্বশুরবাড়িতে আসেন। স্থানীয় গ্রামবাসীর দেয়া তথ্যের ভিত্তিতে ওই ব্যক্তির শ্বশুর মোজাহার আলীর বাড়ি থেকে করোনা সন্দেহে তার শরীরের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

তিনি বলেন, করোনা সন্দেহে উপজেলার বেশ কয়েকটি স্থান থেকে পাঁচজনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ওই পাঁচজনের বাড়ির লোকগুলোকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

একই দিনে নবাবগঞ্জ উপজেলায় করোনা সন্দেহে এক ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ওই ব্যক্তির বড়িতে থাকা সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদি বলেন, ইতোমধ্যে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ইউনিটে আইসোলেশনে তিনজন রোগী ভর্তি রয়েছেন। তাদের শরীরে নমুনা সংগ্রহ করে করেনাভাইরাস পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। কিন্তু তাদের শরীরে ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। বৃহস্পতিবার দুপুরে ওই তিন ব্যক্তির করোনা পরীক্ষা রিপোট নেগেটিভ বলে আইইডিসিআর থেকে পাঠানো হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.