Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home অ্যাটর্নি জেনারেল পদে বেতন নেননি, লড়েছেন দু’নেত্রীর মামলা নিয়ে
রাজনীতি

অ্যাটর্নি জেনারেল পদে বেতন নেননি, লড়েছেন দু’নেত্রীর মামলা নিয়ে

By Shamim RezaOctober 24, 20203 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : তিনি অন্যরকম। একেবারেই ব্যতিক্রম। ইংরেজি রেয়ার শব্দটির বাংলা কি? বিরল। বোধকরি মানুষটিকে তা বললেও অত্যুক্তি হবে না। ওয়ান ইলেভেনে মানুষটিকে চিনেছেন সকলে ভিন্নভাবে। টক শোতে, কোর্টের বারান্দায় নিয়মিত কথা বলেছেন তিনি। তার সরব পদচারণা আশা জাগাতো দেশের মানুষকে। যদিও শরীরে নানান জটিল রোগ বাসা বেঁধেছিল তখনই। কিন্তু দমে যাননি। মনের জোরে তিনি ছিলেন বরাবরই সচল, সবাক, দাপুটে এক মানুষ। ওয়ান ইলেভেন জমানায় হাই প্রোফাইল মামলাগুলো ছিল রাষ্ট্রীয় দিক থেকে গুরুত্বপূর্ণ।

চাপের মুখেও বিতর্ক আর যুক্তি তর্কে তিনি ছিলেন অনড়। অনেক গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি করেছেন সাহসের সঙ্গে। মোকাবিলা করেছেন দৃঢ়চিত্তে। ওয়ান ইলেভেনের বিশেষ পরিস্থিতিতে তিনি দু নেত্রীর মামলা পরিচালনা করেছেন অকুতোভয়ে। যখন চারপাশে থমথমে পরিস্থিতি। সে সময় তিনি লড়েছেন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এই মামলাগুলো। সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের জমানায় দুই নেত্রী যখন কারাগারে তখন তাদের জন্য এই আইনি লড়াই সহজ ছিল না। কিন্তু কোর্টের বাইরে মাঠে এই তিনিই দুই নেত্রীর সমালোচনা করতেও পিছপা হননি।

দেশে সুশাসন প্রতিষ্ঠা ও বিচার বিভাগের স্বাধীনতা ও ভাবমূর্তি রক্ষায় বরাবরই সোচ্চার ছিলেন। যার কথা বলছি তিনি আর কেউ নন, ব্যারিস্টার রফিক-উল হক। দেশের অনেক গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও আইনি বিষয় নিয়ে সরকারকে সহযোগিতা করেছেন বর্ষীয়ান এই আইনজীবী। সব চাপিয়ে তিনি নিরবে কাজ করেছেন মানুষের জন্যও। নিজ গ্রাম গাজীপুরের চন্দ্রায় স্ব-উপার্জিত অর্থে গড়ে তুলেছেন হাসপাতাল। সপ্তায় সপ্তায় ছুটে যেতেন হাসপাতালে। মানুষের খোঁজখবর নিতেন। শেষ ক’বছর অসুস্থতাজনিত কারণে না যেতে পারলেও খোঁজ রাখতেন।

দেশের এক কঠিন পরিস্থিতিতে গণতন্ত্রের পথে ফিরতে কাজ করেছেন নিরবে। সরব ছিলেন অন্যায় যে কেনো পদক্ষেপের বিরুদ্ধে। টক শোতে যখনই বলেছি সুযোগ পেলে আসতেন। কথা বলতেন নিজের বিবেক সমঝে। আপসকামিতা দেখিনি কখনও। একদিকে সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের নজরদারি অন্যদিকে দেশ, গণতন্ত্র, মানুষের বাঁচা মরার প্রশ্ন। ক্রুশিয়াল এমন সব মুহুর্তেও মানুষটিকে দেখেছি অটল থাকতে। নির্ভয়ে কথা বলতে। ভীষণ মেধাবি, মেজাজি, সাহসী ও রসবোধ সম্পন্ন প্রখ্যাত আইনজীবি ব্যারিষ্টার রফিক উল হক মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বিদায় নিয়েছেন জাগতিক পৃথিবী থেকে আজ সকালে।

৪৭/১ পুরানা পল্টন। ‘সুবর্ণা’-ছায়াঘেরা, শীতল, ছিমছাম একটি বাড়ি। এ বাড়িটিই ছিল মানুষটির আবাস। একসময় যেখানে মামলার নানা বিষয় নিয়ে মানুষ ভিড় করতো আর সবসময় মিডিয়া কর্মীরা নানা ইস্যুতে স্যারের বক্তব্য জানতেন সেই বাড়িটি এখন নিস্তব্ধতায় ঠাসা।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৭ সালের জানুয়ারিতে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে তার বাম পায়ে অস্ত্রোপচার হয়। এরপর থেকে তার স্বাভাবিক হাঁটাচলা ব্যাহত হচ্ছিল। মাঝেমধ্যে পায়ে ব্যথা অনুভব করতেন। যে কারণে হুইল চেয়ারে যাওয়া-আসা করতে হতো।
২০১১ সালে প্রিয়তমা স্ত্রী ডা. ফরিদা হকের মৃত্যুর পর থেকেই নিঃসঙ্গতা অনুভব করতেন। তার সঙ্গে বার্ধক্য যোগ হয়ে সেই নিঃসঙ্গতা আরো বেড়েছিল।

প্রখ্যাত এই আইনজীবীর জন্ম ১৯৩৫ সালের ২রা নভেম্বর কলকাতার সুবর্ণপুর গ্রামে। ১৯৫৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, ১৯৫৭ সালে দর্শন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৫৮ সালে এলএলবি পাস করেন। ১৯৬২ সালে যুক্তরাজ্য থেকে বার এট ল’ সম্পন্ন করেন। ১৯৬৫ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে এবং ১৯৭৩ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে আইন পেশা শুরু করেন তিনি। বর্ণাঢ্য জীবনে আইন পেশায় দীর্ঘ প্রায় ৬০ বছর পার করেছেন।

ব্যারিস্টার রফিক-উল হক বিভিন্ন সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়াও জিয়াউর রহমান, হুসেইন মুহম্মদ এরশাদ, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে কাজ করেছেন।

১৯৯০ সালের ৭ই এপ্রিল থেকে ১৭ই ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। বিরল ঘটনা হচ্ছে এ দায়িত্ব পালন কালে তিনি কোন সম্মানী নেননি।

পেশাগত জীবনে তিনি কখনো কোনো রাজনৈতিক দল করেননি। তবে, নানা সময়ে রাজনীতিবিদরা তাঁকে পাশে পেয়েছেন। ব্যারিস্টার রফিক-উল হক তাঁর জীবনের উপার্জিত অর্থের প্রায় সবই ব্যয় করেছেন মানুষের কল্যাণ ও সমাজসেবায়। আর তার এই উদ্যোগকে বিরল বলে অ্যাখ্যায়িত করেছেন আইন অঙ্গনে তার সমসাময়িকরাও। ব্যতিক্রমি মানুষ ব্যারিস্টার রফিক-উল-হকের জন্য প্রার্থনা। তিনি যেখানেই থাকুন, ভাল থাকুন। সূত্র : মানবজমিন

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Oli

প্রথম বিদ্রোহ আমি করেছি, জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে : কর্নেল অলি

February 4, 2026
জামায়াতে অর্ধশত নেতাকর্মী

জামায়াতে যোগ দিলেন বিএনপি-আ.লীগের অর্ধশত নেতাকর্মী

February 4, 2026
ডা. শফিকুর রহমান

আমরা আগামীতে মানবিক বাংলাদেশ গড়তে চাই : ডা. শফিকুর রহমান

February 4, 2026
Latest News
Oli

প্রথম বিদ্রোহ আমি করেছি, জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে : কর্নেল অলি

জামায়াতে অর্ধশত নেতাকর্মী

জামায়াতে যোগ দিলেন বিএনপি-আ.লীগের অর্ধশত নেতাকর্মী

ডা. শফিকুর রহমান

আমরা আগামীতে মানবিক বাংলাদেশ গড়তে চাই : ডা. শফিকুর রহমান

হাসনাত আব্দুল্লাহ

প্রশাসন জনগণের বিরুদ্ধে গেলে আবারও ৫ আগস্ট হবে : হাসনাত আব্দুল্লাহ

Jamayat

নারীর অধিকার নিশ্চিতে জামায়াতের ১২ প্রতিশ্রুতি

জামায়াতের আমীর

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কারো রক্তচক্ষু পাত্তা দেওয়া হবে না : জামায়াতের আমীর

জামায়াত আমির

সোমবার বিটিভিতে ভাষণ দেবেন জামায়াত আমির

তারেক রহমান

ফরিদপুরকে বিভাগ করার প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান

মির্জা ফখরুল

তারা ইসলামের কথা বলে প্রতারণা করছে: মির্জা ফখরুল

Amir

এখন ন্যায়বিচারটাও পাব, আশা জামায়াত আমিরের

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.