
পারিবারিক সুত্রে জানা যায়, আজ নিহত সুবর্ণাকে তার গ্রামের বাসা ঠাকুরগাঁওয়ের নেকমরদে পাত্র পক্ষের দেখতে আসার কথা ছিলো। এদিকে সুবর্ণা ছিলো তার দুলাভাইয়ের রংপুরের বাসায়। পাত্রপক্ষ দেখতে আসার কথা ঠিক হলে আজ দুপুরে তার দুলাভাই নিজের অফিসিয়াল কাজ শেষ করে শ্যালিকা সুবর্ণাকে নিয়ে বাইকে রওনা হয় শ্বশুড়বাড়ীর উদ্দেশ্যে। পথিমধ্যে ঠাকুগাঁও-দিনাজপুর মহাসড়কের ২৮ মাইল নামক স্থানে একটি ঘাতক ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় দুলাভাই সুমন। আর ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সুবর্ণা। এ ঘটনায় মেয়ের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। সড়ক দূর্ঘটনায় শ্যালিকা-দুলাভাই নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানার সাব-ইন্সেপক্টর নিতাই চন্দ্র রায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



