জুমবাংলা ডেস্ক : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার আজোয়াটারী সীমান্তে আটকের ২৪ ঘণ্টা পর শফিকুল ইসলাম (৩৫) নামের মানসিক ভারসাম্যহীন এক বাংলাদেশি যুবককে ফেরত দিয়েছে বিএসএফ।

শুক্রবার বিকালে উপজেলার আজোয়াটারী সীমান্তের ৯৪২/৭ আন্তর্জাতিক পিলারের নিকট প্রতাকা বৈঠকের মাধ্যমে এই যুবককে ফেরত দেয়া হয়। শফিকুল ইসলাম ফুলবাড়ী উপজেলার রোশন শিমুলবাড়ী গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।

পতাকা বৈঠকের মাধ্যমে শফিকুল ইসলামকে বিজিবি’র কাছে হস্তান্তর করে বিএসএফ। পরবর্তিতে রাতেই বিজিবি ওই যুবককে তার পরিবারের কাছে হস্তান্তর করে।

বিজিবি জানায়, বৃহস্পতিবার দুপুরে মানসিক ভারসাম্যহীন যুবক শফিকুল ইসলাম আন্তর্জাতিক সীমানা পিলার ৯৪৩ এর কাছে দিয়ে ভারতে প্রবেশ করলে ভারতীয় ১৯২ ব্যাটালিয়নের শিউটি-১ ক্যাম্পের টহলরত বিএসএফ তাকে আটক করে। ঘটনার পর বিজিবি শফিকুলের মানসিক ভারসাম্যহীনতার বিষয়টি বিএসএফ’কে অবগত করলে শুক্রবার ফেরত দেয়া হয়।

লালম‌নিরহাট ১৫ বিজিবি ব‌্যাট‌ালিয়‌নের অধিনায়ক লে.ক‌র্নেল এস এম তৌ‌হিদ-উল-আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.