Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home Bangladesh breaking news আনোয়ার খান মডার্নকে অনৈতিক সুবিধা ১৩৩ কোটি টাকার
Bangladesh breaking news জাতীয়

আনোয়ার খান মডার্নকে অনৈতিক সুবিধা ১৩৩ কোটি টাকার

By Tarek Hasanঅক্টোবর 18, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপি ও আনোয়ার খান মডার্ন হাসপাতালের মালিক আনোয়ার হোসেন খানকে ১৩৩ কোটি টাকার অনৈতিক সুবিধা দিয়েছে বেসরকারি খাতের যমুনা ব্যাংক। তিন কিস্তির সমপরিমাণ অর্থ আদায় করে আনোয়ার খান মডার্নের ঋণ পুনঃ তফসিলের নির্দেশনা থাকলেও তা করা হয়নি। উল্টো ঋণের অর্থ আদায় না করেই সুদ আয় দেখানো হয়েছে। এত সব ঋণ অনিয়মের পরও আনোয়ার হোসেন খান সংসদ নির্বাচন করেছেন এবং আছেন ব্যাংকের পর্ষদেও।

এমপি ও আনোয়ার খান মডার্ন

Advertisement

বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে দেখা যায়, ২০২২ সালের জুনে কেন্দ্রীয় ব্যাংকের অনাপত্তি নিয়ে ধানমণ্ডিতে অবস্থিত আনোয়ার খান মডার্ন হাসপাতালের ১২৪ কোটি টাকার ঋণের পুনঃ তফসিল অনুমোদন করে যমুনা ব্যাংক। কিন্তু সেখানে কেন্দ্রীয় ব্যাংকের শর্ত পরিপালন করতে বলা হয়। শর্ত অনুযায়ী, পুনঃ তফসিল করেতে হলে সুদসহ ঋণের তিন কিস্তির সমপরিমাণ অর্থ ব্যাংককে পরিশোধ করতে হবে। কিন্তু ঋণ পুনঃ তফসিল হলেও সমপরিমাণ অর্থ পরিশোধ করেনি আনোয়ার খান মডার্ন হাসপাতাল।

শুধু তা-ই নয়, কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন দল বিষয়টি জানতে পারলে ওই ঋণকে ক্ষতিজনক মানে খেলাপি করতে নির্দেশনা দেয়, কিন্তু সেটিও করা হয়নি।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, আনোয়ার খান মডার্ন হাসপাতালের ১২৪ কোটি টাকার ঋণের ২০২৩ সালের জুলাই পর্যন্ত ছয়টি ঋণের কিস্তি পরিশোধ করেনি। এসব কিস্তিতে প্রতিষ্ঠানটির পরিশোধ করার কথা ছিল ১৭ কোটি ৬০ লাখ টাকা। বর্তমানে আনোয়ার খান মডার্নের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৩৩ কোটি ৭০ লাখ টাকা।

তথ্য বলছে, আনোয়ার খান মডার্ন থেকে ঋণ আদায় না করলেও ২০২৩ সালের জুন পর্যন্ত ঋণটি পুনঃ তফসিল বাবদ প্রায় ১১ কোটি টাকা আয় খাতে নেওয়া হয়েছে। এটি কেন্দ্রীয় ব্যাংকের ঘোষিত শর্তের লঙ্ঘন।

এসব অনিয়মের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক ফের যুমনা ব্যাংককে দুটি নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে। যেখানে বিআরপিডির সার্কুলার পরিপালন করে ঋণটিকে মন্দ মানে খেলাপি হিসেবে দেখানোর নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে আদায় না করেই যে-ই অর্থ আয় খাতে নেওয়া হয়েছে, সেই আয়কে স্থগিত সুদ খাতে দেখাতে বলা হয়েছে।

এ বিষয়ে যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস উদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। পরে ব্যাংকটির অতিরিক্তি ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালামের সঙ্গে যোগাযোগ করলে তিনিও সংশ্লিষ্ট শাখায় যোগাযোগের পরামর্শ দেন।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আর শিখা বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অমান্য করা শাস্তিযোগ্য অপরাধ। বিষয়টির সত্যতা পাওয়া গেলে ব্যাংক কম্পানি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ১২ অনুচ্ছেদ অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের সাত দিন আগে খেলাপি ঋণ পরিশোধে ব্যর্থ হলে তিনি নির্বাচনে অযোগ্য বলে বিবেচিত হবেন। অন্যদিকে ১২ অনুচ্ছেদ অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের এক দিন আগে কোনো কম্পানির পরিচালক বা কোনো প্রতিষ্ঠানের অংশীদার খেলাপি ঋণ পরিশোধে ব্যর্থ হলে তিনি অযোগ্য বলে বিবেচিত হবেন। এসব আইনের কারণে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আনোয়ার খান মডার্ন হাসপাতালের মালিক আনোয়ার হোসেন খানের নির্বাচনে অযোগ্য হয়ে পড়ার কথা। কিন্তু খেলাপি না দেখানোতে বিষয়টিকে শর্তভঙ্গ হিসেবেই দেখছে কেন্দ্রীয় ব্যাংক।

শুধু তা-ই নয়, খেলাপিযোগ্য ঋণ থাকার পরও বেসরকারি খাতের শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক হিসেবেও বহাল তবিয়তে আছেন আনোয়ার হোসেন খান। ব্যাংক কম্পানি আইন অনুযায়ী কোনো ঋণখেলাপির ব্যাংক পরিচালক হওয়ার সুযোগ নেই।

কত টাকা বেতন পেতেন চিফ হিট অফিসার আতিককন্যা বুশরা?

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আনোয়ার হোসেন খানকে জনসম্মুখে আর দেখা যায়নি। তাঁর মোবাইল ফোনসেটও বন্ধ রয়েছে। এ জন্য তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
প্রধানমন্ত্রী তারেক রহমান

জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুন 17, 2026
মেসিকে কার্ড

মারাত্মক ট্যাকলের পরও মেসিকে কার্ড দেখানো হয়নি, সমালোচনার মুখে রেফারি

জুন 17, 2026
প্রধানমন্ত্রীর সভায় শিমুল

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জুন 17, 2026
Latest News
প্রধানমন্ত্রী তারেক রহমান

জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

মেসিকে কার্ড

মারাত্মক ট্যাকলের পরও মেসিকে কার্ড দেখানো হয়নি, সমালোচনার মুখে রেফারি

প্রধানমন্ত্রীর সভায় শিমুল

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

আসামি আবীর আলী

শিশু আয়াতকে ৬ টুকরো করে হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ড

আবহাওয়ার খবর বৃষ্টির

আবহাওয়ার খবর বৃষ্টির: সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস, তাপপ্রবাহও থাকছে কিছু জেলায়

জার্মানি

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি

গোলরক্ষক ভোজিনহা

গোলরক্ষক ভোজিনহার মাকে বিশ্বকাপে আনতে উদ্যোগ যুক্তরাষ্ট্রের

শিক্ষা মন্ত্রণালয়

মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন বার্তা

আইনজীবী আশিক রুবাইয়াত

সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াত পদত্যাগ করেছেন

সোনার দাম

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa