
শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা যায়, চলমান লকডাউনের সময়সীমা ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এ কারণে আগামী ২৯ মে পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ঘোষণা থাকলেও এই ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে। তবে চলমান ছুটি কতদিন বৃদ্ধি করা হবে সে বিষয়ে এখনো কিছু বলেনি সংশ্লিষ্টরা। বিষয়টি নিয়ে সরকারের উপর মহলের সঙ্গে আলোচনা করে ঘোষণা দেওয়া হবে।
করোনা মহামারীর কারণে গত ১৮ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়। সেই ছুটি দফায় দফায় বৃদ্ধি পেয়ে এখনো চলমান আছে।
গত ফেব্রুয়ারিতে করোনার সংক্রমণ কমে যাওয়ায় ঈদের পর ২৩ মে স্কুল-কলেজ এবং ২৪ মে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিল সরকার। নতুন করে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় নতুন করে ছুটি বাড়িয়ে তা ২৯ মে পর্যন্ত করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



