Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা আসন ৬৪ হাজার, শিক্ষার্থী ১৩ লাখ
শিক্ষা

আসন ৬৪ হাজার, শিক্ষার্থী ১৩ লাখ

By Saiful IslamJuly 21, 20193 Mins Read

আসন ৬৪ হাজার, শিক্ষার্থী ১৩ লাখ

Advertisement

জুমবাংলা ডেস্ক : কয়েকদিন পরেই শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ। স্বপ্নচারী শিক্ষার্থীরা ইতোমধ্যে এ যুদ্ধে নামতে প্রস্তুতি শুরু করেছেন শিক্ষার্থীরা।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ২০১৭ সালের প্রতিবেদন অনুসারে দেশের সব পাবলিক, প্রকৌশল, জাতীয় বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কারিগরিসহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য আসন রয়েছে ২১ লাখ ২০ হাজার ৯২৫টি। তবে পাবলিক, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ মিলিয়ে মোট আসন রয়েছে ৬৪ হাজার। মূলত এ ৬৪ হাজার আসনে হবে ভর্তি যুদ্ধ।

ইউজিসি থেকে জানা গেছে, এবার সব মিলিয়ে আসন বেড়ে অন্তত ২৩ লাখ হতে পারে। অন্যদিকে এইচএসসি পরীক্ষায় পাস করেছে ১৩ লাখ ৩৬ হাজার ৬২৯ জন। এ হিসেবে প্রায় অর্ধেক আসই শূন্য থাকবে।

এদিকে এবার জিপিএ-৫ পেয়েছেন ৪৭ হাজার ২৮৬ জন। শুধু বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছেন ৩৩ হাজার ৭৫২ জন। আর বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের প্রথম পছন্দ মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়। অথচ মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে মাত্র সাড়ে ১৬ হাজার। ফলে মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সবচেয়ে বেশি প্রতিযোগিতা হবে। অন্যদিকে অর্ধেকেরও বেশি শিক্ষার্থী মেডিকেল ও প্রকৌশলে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হবে।

ফল ও আসন বিশ্লেষণ করে মেডিকেল কলেজের সংশ্লিষ্টরা জানান, মেডিকেলে ভর্তির ক্ষেত্রে তীব্র প্রতিযোগিতা হবে। একই অবস্থা হবে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও।

ইউজিসির ২০১৭ সালের ৪৪তম প্রতিবেদন অনুসারে, বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট ও ডুয়েট- এ পাঁচ বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে পাঁচ হাজার ৭৭৪। এরমধ্যে বুয়েটে সর্বাধিক দুই হাজার ১২০ আসন রয়েছে।

গত কয়েক বছরের চিত্রে দেখা গেছে, সাধারণ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে বেশি প্রতিযোগিতা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে জানা গেছে, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসন রয়েছে ৪৭ হাজারের একটু বেশি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দুই লাখ ৬২ হাজার। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জানা গেছে, দেশের বিভিন্ন কলেজে অনার্সে প্রায় সাড়ে ছয় লাখ আসন রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পৃথক হয়ে রাজধানীর সাতটি সরকারি কলেজ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। এসব কলেজেও রয়েছে প্রায় আড়াই লাখ আসন।

দেখা গেছে, বিজ্ঞান ছাড়া অন্য বিষয়ের জিপিএ-৫ পেয়েছে সাড়ে ৮ হাজার ৬১৫ শিক্ষার্থীরা। আসন ও ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, আট সাধারণ বোর্ডের বাণিজ্য, মানবিক ও ব্যবসা থেকে জিপিএ-৫ পাওয়া আট হাজার ৬১৫ জনের সঙ্গে মেডিকেল ও প্রকৌশলে ভর্তি বঞ্চিত অন্তত ১৫ হাজার শিক্ষার্থী সাধারণ বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা করবেন। এতে প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিযোগিতা বেড়ে যাবে।

ইউজিসির প্রতিবেদনে বলা হয়েছে, এবার মোট জিপিএ ৫-এর তুলনায় সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ মিলিয়ে আসন সংখ্যা বেশি। তবে এসব বিশ্ববিদ্যালয়ে বেশি চাহিদাসম্পন্ন বিষয়ে ভর্তি নিয়ে শিক্ষার্থীদের প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে।

জানা গেছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে সর্বাধিক প্রায় সাত হাজার আসন রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার হাজার ৭২২, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চার হাজার ৬৭৪, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই হাজার ২৫২টি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই হাজার ৭৬৫ আসন রয়েছে।

অন্যদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আসন রয়েছে আড়াই লাখের বেশি। যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন না, তাদের উল্লেখযোগ্য অংশ ভর্তি হবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে।

আগের বছরগুলোর পরিসংখ্যান বলছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধেক আসন ফাঁকা থাকে।

এদিকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ শুরুর আগেই শিক্ষার্থীদের প্রস্তুতি যুদ্ধ শুরু হয়ে গেছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি কোচিং সেন্টারে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় সৃষ্টি হচ্ছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
bobby-hajjaj

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

June 24, 2026
এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা

June 24, 2026
চবি'র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

বোরির মহাপরিচালক পদে সামরিক সদস্য নিয়োগে তীব্র প্রতিবাদ, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি চবি’র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

June 23, 2026

Latest News

bobby-hajjaj

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা

চবি'র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

বোরির মহাপরিচালক পদে সামরিক সদস্য নিয়োগে তীব্র প্রতিবাদ, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি চবি’র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৬ দফা দাবিতে কুবির আইন বিভাগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

কাবাডি হ্যান্ডবল

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

book

৫ হাজার পিস সরকারি পাঠ্যবই গোপনে বিক্রির চেষ্টা মাদরাসা সুপারের

Primary Exam

প্রাথমিকে বৃত্তির ফল প্রকাশ নিয়ে যা জানাল অধিদফতর

Sikkha

আগামী ৩ মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগ : শিক্ষামন্ত্রী

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা : ‘ঝামেলামুক্ত’ সেবা দিচ্ছে ‘হ্যাসল ফ্রি এডুকেশন’

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa