Advertisement

আড়াইহাজার (নারায়নগঞ্জ) প্রতিনিধি : নারায়নগঞ্জের আড়াইহাজারে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৭ পেব্রæয়ারী) বেলা ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর মা মতিন (৫৫)। তিনি উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ঝাউকান্দী গ্রামের মৃত জিন্নত আলীর ছেলে।

কালাপাহাড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) সহিদুল জানায়, এএসআই আমিনুল ইসলামসহ সঙ্গী ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মতিনকে বদলপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। সে ১৯৮৮ সালের উপজেলার হাজীরটেক গ্রামের ফয়েজ উদ্দিনের মেয়ে জান্নাত হত্যার দায়ে আড়াইহাজার থানায় একটি মামলা (যার নং -৭(৬)৮৮) দায়ের হয়। ওই মামলায় ১৯৯১ সালে দ্রæত বিচার ট্রাইবুনালে মতিনের যাবজ্জীবন সাজা দিয়ে আদালতের গ্রেফতারী পরোয়ানা জারী হয়।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, সাজা হওয়ার পর থেকে মতিন ২৯ বছর পলাতক ছিল। সে নিজ গ্রাম ছেড়ে বদলপুর গ্রামে পরিচয় গোপন করে বসবাস করে আসছিল। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে নারায়নগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google