Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ইংরেজিতে অভিযোগপত্র ও চিঠি দেয়ায় ভোগান্তিতে নিরক্ষর চা শ্রমিকরা
জাতীয় বিভাগীয় সংবাদ

ইংরেজিতে অভিযোগপত্র ও চিঠি দেয়ায় ভোগান্তিতে নিরক্ষর চা শ্রমিকরা

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 22, 20202 Mins Read

ইংরেজিতে অভিযোগপত্র ও চিঠি দেয়ায় ভোগান্তিতে নিরক্ষর চা শ্রমিকরা

Advertisement

জুমবাংলা ডেস্ক : যেখানে সর্বত্র বাংলা ভাষা ব্যবহারে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে, সেখানে মৌলভীবাজারের কমলগঞ্জসহ বেশ কয়েকটি চা বাগানের নিরক্ষর শ্রমিকদের ইংরেজিতে অভিযোগপত্র ও চিঠি দেওয়া হচ্ছে। এই কারণে শ্রমিকরা ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন।

ডানকান ব্রাদার্সের পরিচালনাধীন আলীনগর চা বাগানের স্থায়ী শ্রমিক অর্চনা গোয়ালা এবং শমশেরনগর চা বাগানের শ্রমিক সবিতা রিকিয়াশন। তাঁরা প্রতিদিন ২২-২৩ কেজি কাঁচা চা-পাতা উত্তোলনের বিনিময়ে এক শ টাকার মতো মজুরি পেয়ে থাকেন। এই দিয়েই তাঁদের সংসার চালানোর পাশাপাশি সন্তানের লেখাপাড়া, চিকিৎসাসহ যাবতীয় ব্যয় নির্বাহ করতে হয়। বাগান কম্পানির দায়িত্ব বা নিয়ম পালনে ব্যত্যয় ঘটলে অথবা কোনো কারণে কর্তৃপক্ষ অসন্তুষ্ট হলে সেই শ্রমিকদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে সেই অভিযোগপত্রের জবাব দিতে হয় শ্রমিককে।

জানা যায়, ব্রিটিশ আমল থেকে চা বাগানগুলোতে শ্রমিকদের অভিযোগপত্র দেওয়া হতো ইংরেজিতে। বর্তমানে কিছু বাগান বাংলা ব্যবহার করলেও কমলগঞ্জের ডানকান ব্রাদার্সের মালিকানাধীন চা বাগানগুলোতে আদালতের নির্দেশনার পরও ইংরেজির ব্যবহারই অব্যাহত রয়েছে। নিরক্ষর চা শ্রমিকরা যেখানে বাংলাই পড়তে পারেন না, সেখানে তাঁদের ইংরেজিতে জবাবদিহি করে তাঁদের এক ধরনের বিপদেই পড়তে হচ্ছে।

সবিতা, অর্চনা, দেওরাজ, সরস্বতীসহ কয়েকজন চা শ্রমিক অভিযোগ করেন, ‘এমনিতেই আমরা পড়ালেখা তেমন একটা জানি না। বিভিন্ন অভিযোগের জবাব নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে হয়। তখন আমাদের বিভিন্ন লোকের কাছে ধরনা দিতে হয়। এই কারণে আমাদের ভোগান্তি পোহাতে হয়।’

শ্রমিকরা আরো বলেন, তাঁদের কেউ কেউ কোনোমতে নাম লিখতে শিখেছেন। অন্যরা টিপসই দিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। বর্তমানে তাঁদের সন্তানরা প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষাগ্রহণ করছে। তবে চা বাগান খুঁজে দু-একজন ইংরেজি জানা লোক পাওয়াও দুরূহ ব্যাপার। অথচ ব্রিটিশ আমল থেকে এভাবেই চলে আসছে।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী বলেন, ইংরেজি অভিযোগপত্র দেওয়ার ফলে চা শ্রমিকদের অনেক সমস্যা হচ্ছে। চা বাগানে উচ্চ আদালতের এ আদেশ অবিলম্বে কার্যকর হওয়া উচিত।

আদালতের নির্দেশনা উপেক্ষা করে ইংরেজিতে অভিযোগপত্র দেওয়ার বিষয়ে জানতে চাইলে শমশেরনগর চা বাগানের ব্যবস্থাপক জাকির হোসেন কোনো মন্তব্য করতে রাজি হননি।

শ্রীমঙ্গলের কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোহাম্মদ মাহবুবুল হাসান বলেন, ‘কিছু চা বাগানে ইংরেজিতে অভিযোগপত্র ও চিঠি দেওয়া হয়। তবে বাংলা ভাষা ব্যবহার করতে আমরা তাদের বলে থাকি। আশা করছি, কিছুদিনের মধ্যে সব কিছুতে বাংলা ব্যবহার করা হবে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026
Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

July 30, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026

Latest News

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa