Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেন্সকিকে টেলিফোন করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেছেন, যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা তদন্তে দু-দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত থাকবে।

গত ৮ জানুয়ারি ভোররাতে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান তেহরানের ইমাম খোমেনী (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিধ্বস্ত হয়। এতে বিমানের ১৭৬ আরোহীর সবাই নিহত হন।

ইরানের সশস্ত্র বাহিনী শনিবার সকালে এক বিবৃতিতে জানায়, মার্কিন ক্ষেপণাস্ত্র মনে করে ভুলবশত যাত্রীবাহী বিমানটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কারণে এটি ভূপাতিত হয়।

এ ব্যাপারে কথা বলার জন্য ইরানের প্রেসিডেন্ট রুহানি শনিবার দ্বিতীয়দিনের মতো জেলেন্সকিকে টেলিফোন করেন। তিনি বলেন, মানবীয় ত্রুটির কারণে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার করা হবে। ইউক্রেন থেকে বিশেষজ্ঞ দল এসে পৌঁছালে দু’দেশের বিশেষজ্ঞরা যৌথ তদন্ত চালাবেন এবং বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা তদন্তে একটি বিচার বিভাগীয় তদন্তও চালানো হবে।

এ বেদনাদায়ক ঘটনার জন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করে ইরানের প্রেসিডেন্ট বলেন, তার দেশ এ ঘটনায় নিহত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক আইন পুরোপুরি মেনে চলবে।

টেলিফোলাপে ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বিমান বিধ্বস্ত হওয়ার দায় স্বীকারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করে ইউক্রেনের প্রেসিডেন্টের বলেন, এ স্পর্শকাতর সময়ে ইরানের পক্ষ থেকে যে সহযোগিতা করা হচ্ছে তা প্রশংসনীয়। তিনি এ ক্ষেত্রে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের সঙ্গে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। সেইসঙ্গে তার দেশের নিহত নাগরিকদের লাশ শিগগির ইউক্রেনে ফেরত পাঠানোর অনুরোধ জানান।

খবর : পার্স টুডে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.