UGC Chairman & VC

জুমবাংলা ডেস্ক:বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)- এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.  এ. কে. এম জাকির হোসেন।

কুড়িকৃবি’র উপাচার্য এক অভিনন্দন বার্তায় বলেন, শিক্ষাবান্ধব বর্তমান সরকারের সার্বিক সহযগিতায় ও দিক নির্দেশনায় বিশ্ববিদ্যালয় গুলোতে আজ উচ্চ শিক্ষা ও গবেষণায় ব্যাপক উন্নতি ও অগ্রগতি সাধিত হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতায় ডিজিটাল বাংলাদেশকে আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট ক্যাম্পাস বিনির্মাণে কাজ করে যাচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। বিশ্ববিদ্যালয়গুলোকে নেতৃত্বদানকারী বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান হিসেবে পুনরায় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সৎ, যোগ্য প্রগতিশীল ব্যক্তিত্ব অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ নিয়োগপ্রাপ্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত সহ সার্বিক ক্ষেত্রে বৃহৎপরিসরে উন্নয়ন এবং সমৃদ্ধি ঘটবে বলে আমি মনে করি”।

উপাচার্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের তথা উত্তর জনপদের উচ্চশিক্ষার বিদ্যাপীঠ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়কে একটি স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে গড়তে ইউজিসিসহ সকলের সার্বিক সহায়তা ও বিশ্ববিদ্যালয়ের সকলের পক্ষ হতে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ এর উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৫ মে) অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহকে দ্বিতীয় মেয়াদে ইউজিসির চেয়ারম্যান হিসিবে পুনরায় নিয়োগ দেয় সরকার।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google