জুমবাংলা ডেস্ক:  আজ সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩।একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ইতিহাসে আজকের দিনে

Advertisement

ঘটনাবলি:
১১৮০ – ফিলিপ আগাস্তাস ফ্রান্সের রাজা হন।
১৪৩৭ – ট্রানসালভানিয়োতে কৃষক বিদ্রোহ হয়।
১৫০২ – ক্রিস্টোফার কলম্বাস কোস্টারিকা আবিষ্কার করেন।
১৬৩৫ – সম্রাট দ্বিতীয় ফার্দিনান্দ ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।
১৭৩০ – ফ্রান্স ও স্পেন শান্তিচুক্তি করে।
১৮১০ – স্পেনীয় শাসন থেকে মুক্তিলাভের জন্য চিলির স্বাধীনতা ঘোষিত হয়।
১৮১৮ – চিলি স্পেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
১৮৫১ – ‘নিউ ইয়র্ক টাইমস’ পত্রিকা প্রথম প্রকাশিত।
১৯০৬ – টাইফুন ও সুনামিতে হংকংয়ে প্রায় ১০ হাজার মানুষের প্রাণহানি ঘটে।
১৯১৯ – নেদারল্যান্ডস নারীদের ভোটাধিকার দেয়।
১৯২৩ – ভারতের জাতীয় কংগ্রেসের আইন অমান্য আন্দোলনের ডাক দেওয়া হয়।
১৯২৪ – হিন্দু-মুসলমান সম্প্রীতির জন্য মহাত্মা গান্ধী অনশন শুরু করেন।
১৯৩১ – জাপানের সেনা বাহিনী চীনের উত্তর পূর্বাঞ্চলিয় ভূখন্ড মানচুরী দখল করে নেয় ।
১৯৩৪ – ইউএসএসআর লিগ অব নেশনসের অন্তর্ভুক্ত হয়।
১৯৩৪ – মুসোলিনির শাসনে ৮ থেকে ৫৫ বছরের ইতালীয়দের সামরিক প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক করা হয়।
১৯৬১ – সুইডিস রাজনীতিবিদ ও জাতিসঙ্ঘের দ্বিতীয় মহাসচিব দ্যাগ হেমার শোল্ড এক বিমান দূর্ঘটনায় নিহত হন।
১৯৮২ – পশ্চিম বেইরুটে ছাটিলা ও সাবগার প্যালেস্তিনীয় উদ্বাস্তু শিবিরে গণহত্যা চলে।
১৯৮৯ – বার্মায় সামরিক অভ্যুত্থান ঘটে এবং বার্মা রাষ্ট্রের নাম হয় মিয়ানমার।
২০০৭ – পাকিস্তানের সামরিক শাসক জেনারেল পারভেজ মোশাররফ নির্বাচনের পর সেনাবাহিনীর প্রধান পদ ছাড়ার ঘোষণা দেন।

জন্ম:
১৮৬৭ – চিত্রশিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুর।
১৮৬৯ – বিজ্ঞান লেখক জগদানন্দ রায়।
১৯০৫ – অভিনেত্রী গ্রেটা গার্বো।
১৯৫৪ – মার্কিন মনোবিজ্ঞানী স্টিভেন পিংকার।
১৯৭০ – ইংলিশ ক্রিকেটার ড্যারেন গফ।

মৃত্যু:
১১৮০ – ফ্রান্সের রাজা সপ্তম লুই।
১৭৮৩ – গণিতজ্ঞ লিওনার্ট অয়লার।
১৮৯৯ – বাঙালি চিন্তাবিদ এবং সাহিত্যিক রাজনারায়ণ বসু।
১৯৫৬ – প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরী।

বাংলাদেশি টাকায় আজকের (১৮ সেপ্টেম্বর ২০২৩) মুদ্রা বিনিময় হার

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google