Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ক্যাম্পাস ইবিতে ফুলপরীর প্রত্যাবর্তন, অভিযুক্তদের বহিষ্কারাদেশ বহাল
ক্যাম্পাস

ইবিতে ফুলপরীর প্রত্যাবর্তন, অভিযুক্তদের বহিষ্কারাদেশ বহাল

By ABM MannanMarch 4, 20233 Mins Read

ইবি প্রতিনিধি: কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) আবাসিক দেশরত্ন শেখ হাসিনা হলে নবীন ছাত্রীতে রাতভর নির্যাতন ও বিবস্ত্রের ঘটনায় অভিযোগ সত্যতা প্রমাণিত হওয়ায় অভিযুক্তদের বহিষ্কার ও নির্যাতনের শিকার ফুলপরী খাতুনকে তার পছন্দ মত যেকোনো হলে আবাসিকতার নির্দেশ দেন হাইকোর্ট। এর প্রেক্ষিতে আজ নিজের পছন্দমত বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে উঠলেন ফুলপরী।
ইবিতে ফুলপরীর প্রত্যাবর্তন, অভিযুক্তদের বহিষ্কারাদেশ বহাল

Advertisement

গত বুধবার (১ মার্চ) বিচারপতি জে বি এম হাসান ও রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ ভুক্তভোগী ফুলপরির পছন্দসই হলে আবাসিকতা দেয়ার নির্দেশ দেন।

শনিবার (০৪ মার্চ) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. সেলিনা নাসরিন ফুলপরীকে শেখ হাসিনা হল থেকে স্থানান্তরিত করে তার পছন্দ মত বঙ্গমাতা হলের বকুল ব্লকের ৫০১ রুমে তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন নির্যাতিত শিক্ষার্থী ফুলপরীর বাবা আতাউর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিয়া মোঃ রাশিদুজ্জ্বামান।

এর আগে আজ সকালে পাবনা ও কুষ্টিয়া জেলা পুলিশের কঠোর নিরাপত্তায় ক্যাম্পাসে এসেছেন ভুক্তভোগী ফুলপরী খাতুন। প্রথমে পাবনা পুলিশ ফুলপরীকে তার বাসা থেকে পাবনা পর্যন্ত পৌঁছে দিয়েছে। পরে শিলাহদহ ঘাট থেকে সহকারী প্রক্টর শাহবুব আলম, ইবি থানার পুলিশ ও প্রক্টরিয়াল বডির সহযোগিতায় তাকে ক্যাম্পাসে নিয়ে আসা হয়েছে।

ক্যাম্পাসে আসার পর ফুলপরীকে পুলিশি নিরাপত্তায় প্রক্টর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। । তারপর তিনি প্রক্টরের কাছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে থাকতে ইচ্ছা পোষণ করেন। এ ব্যাপারে প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন,  ‘ক্যাম্পাসে এসে ফুলপরি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে থাকতে ইচ্ছা পোষণ করেন। আমরা ওই হল কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি, তাকে সেই হলে আবাসিকতা দেয়ার নির্দেশনা দিয়েছি।

এ বিষয়ে ফুলপরী খাতুন বলেন, ‘ আমি আমার পছন্দমত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে উঠেছি। আমি বিশ্ববিদ্যালয়ে ফিরে ভালো অনুভব করছি। অন্যায়ের প্রতিবাদে দেশবাসী আমার পাশে দাড়িয়েছে তাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা। আমি পড়াশুনা করে, দেশের উন্নয়ন করবো। আমার সাথে এমন ঘটনা ঘটেছে তা যেন আর কারও সাথে না ঘটে এ বার্তা সকলের কাছে পৌঁছে দিতে চাই।’

এ বিষয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড.মিয়া মোঃ রাশিদুজ্জামান বলেন, ‘ আমি ফুলপরীর হল আবাসিকতার আবেদন পত্র ও হাইকোর্টের নির্দেশনা পেয়েছি। ফুলপরী যেহেতু আমাদের এই হল পছন্দ করেছে, হাইকোর্টের নির্দেশনা মোতাবেক আমরা তাকে তার পছন্দসই রুমে আবাসিকতা প্রদান করেছি।

এদিকে ফুলপরীকে রাতভর নির্যাতন ও বিবস্ত্রের ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় অভিযুক্ত পাঁচ শিক্ষার্থীকে বহিস্কারের নির্দেশ দেন হাইকোর্ট। এরই পরিপ্রেক্ষিতে আজ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির মিটিংয়ে অভিযুক্তদের সাময়িক বহিষ্কার এবং ৭দিনের মধ্যে কেনো তাদের স্থায়ী বহিস্কার করা হবেনা সেই মর্মে কারণ দর্শানোর আদেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (০৪ মার্চ) বিশ্ববিদ্যালয় উপাচার্যের সভাকক্ষে উপাচার্যের সভাপতিত্বে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন ও বিশ্ববিদ্যালয়ের তদন্ত প্রতিবেদন পর্যালোচনার জন্য শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রকাশনা ও জনসংযোগ বিভাগের পরিচালক ড. আমানুর আমান।

শৃঙ্খলা মিটিং শেষে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, আমাদের শৃঙ্খলা কমিটির মিটিংয়ে হাইকোর্টের নির্দেশনা পূঙ্খানুপুঙ্খ ভাবে আলোচনা করে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক সিদ্ধান্ত নিয়েছি, মিটিংয়ে প্রত্যেক সদস্যের মতানুসারে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি ইসলামী বিশ্ববিদ্যায়ের দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে নবীন এক ছাত্রীকে রাতভর আটকে রেখে নির্যাতন করা হয়। ভুক্তভোগী শিক্ষার্থী জানিয়েছেন, ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরার নেতৃত্বে তার অনুসারীরা সেদিন তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, গালাগাল এবং এ ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী। বিষয়টি নিয়ে হল প্রশাসন, ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং বিচার বিভাগীয় তদন্ত কমিটি ঘটনার সত্যতা পায়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ABM Mannan
    Related Posts
    জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী

    শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী: বেরোবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

    May 31, 2026
    CU

    বান্ধবীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক চবি ছাত্রদল নেতাকে বহিষ্কার

    May 24, 2026
    বেরোবি

    ঈদের দিনে আবাসিক শিক্ষার্থীদের বিশেষ খাবার দিচ্ছে বেরোবি

    May 24, 2026

    Latest News

    জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী

    শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী: বেরোবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

    CU

    বান্ধবীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক চবি ছাত্রদল নেতাকে বহিষ্কার

    বেরোবি

    ঈদের দিনে আবাসিক শিক্ষার্থীদের বিশেষ খাবার দিচ্ছে বেরোবি

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

    চবি’তে পূর্বের অব্যবস্থাপনার দায়ের চাপে বর্তমান প্রভোস্ট

    বেরোবি ছাত্রদলের স্মারকলিপি

    তিন দফা দাবিতে বেরোবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান

    বেরোবি

    গ্রাফিতি মুছে ফেলা ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বেরোবিতে কর্মসূচি পালন

    চবি ছাত্রদল

    সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার সাংবাদিক, অভিযুক্ত চবি ছাত্রদল নেতা সাজ্জাদ

    বেরোবি

    মামলা ও কারাবরণ: আলোচনায় বেরোবির ৫ উপাচার্য

    স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা

    বেরোবিতে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

    প্রফেসর ড. আনিসুর রহমান

    বেরোবির নতুন উপাচার্য ঢাবির মার্কেটিং বিভাগের প্রফেসর ড. আনিসুর রহমান

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa