Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Bangladesh breaking news ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি বাড়ানোর তাগিদ ধর্ম উপদেষ্টার
Bangladesh breaking news জাতীয়

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি বাড়ানোর তাগিদ ধর্ম উপদেষ্টার

By Tarek Hasanসেপ্টেম্বর 7, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি বাড়ানোর বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দিয়েছেন। শনিবার (৭ আগস্ট) সকালে রাজশাহীর পবায় মডেল মসজিদ পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

 ধর্ম উপদেষ্টা

Advertisement

তিনি বলেন, ‘ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা আমাদের সকলের দায়িত্ব। কেউ যাতে ধর্মীয় চেতনার পরিপন্থী কর্মকাণ্ড করে সমাজে অস্থিরতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’

ধর্ম উপদেষ্টা আরও বলেন, ‘ধর্মের মূল শিক্ষা হল শান্তি, সহনশীলতা ও মানবতার কল্যাণে কাজ করা। আমাদের প্রত্যেককে এ শিক্ষাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করতে হবে। ধর্মীয় উৎসব ও আচার অনুষ্ঠানগুলোতে পারস্পরিক সম্মানবোধ ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে হবে, যাতে সমাজে কোনো প্রকার বিভেদ বা বিদ্বেষের সৃষ্টি না হয়।’

তিনি আরও উল্লেখ করেন, ‘একটি শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গড়তে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং সহযোগিতার গুরুত্ব অপরিসীম। সরকার ধর্মীয় শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে, যাতে প্রত্যেকে তাদের নিজ নিজ ধর্মের মূলনীতিগুলো ভালোভাবে উপলব্ধি করতে পারে।’

এ সময় তিনি সকলকে উগ্রবাদ ও অপপ্রচারের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে স্থানীয় নেতৃবৃন্দকে এগিয়ে আসার অনুরোধ করেন।

পরে ধর্ম উপদেষ্টা ডাঙ্গিপাড়া আল জামিয়া আস সালাফিয়্যাহ এবং নওদাপাড়ায় আল মারকাজুল ইসলামি আস সালাফি পরিদর্শন করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। পরবর্তীতে তিনি রাজশাহী ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বী সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন।

অনুষ্ঠানে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাতসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এরপর তিনি রাজশাহী ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বী এবং সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন।

এসময় ধর্ম উপদেষ্টা বলেন, ‘মসজিদ, মন্দির, মাজারে হামলা গর্হিত কাজ। ধর্মীয় উপাসনালয়ে যারা হামলা চালায় তারা মানবতার শত্রু। তারা অপরাধী। প্রচলিত আইনে তাদের বিচার করা হবে।’

শনিবার সকালে রাজশাহীর ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শন ও সুধী সমাবেশে যোগদান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘দুর্গাপূজার নিরাপত্তায় স্থানীয় সাধারণ জনগণের পাশাপাশি মাদ্রাসা ছাত্রদের সম্পৃক্ত করে মন্দির পাহারা দেওয়া হবে। যেন কোনো ধরনের হামলা বা নাশকতা না হয়। মাদ্রাসা ছাত্ররা কোনো জঙ্গিবাদের সঙ্গে ছিল না। এটা পূর্বের সরকারের ষড়যন্ত্র ও অপপ্রচার।’

জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে ভাবা হচ্ছে না জানিয়ে ড. খালিদ হোসেন বলেন, ‘বিতর্ক সৃষ্টি করে এমন কিছু অন্তর্র্বতী সরকার করবে না। প্রতিবেশী দেশ হিসেবে আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। আমাদের ক্রিকেট দলের ওপর ভারতে হামলার খবর শুনছি। যেহেতু বিসিবি আছে, তারা এ বিষয়ে করণীয় ঠিক করবে।’

পলকের দুই অস্ত্র খোয়া গেছে সংসদ ভবন থেকে

তিনি আরও বলেন, ‘পটপরিবর্তনের পর কিছু সনাতন ধর্মাবলম্বীর বাড়িতে যেমন হামলা হয়েছে, তেমনি মুসলমানদের বাড়িতেও হয়েছে। এটাকে ভিন্নভাবে দেখার সুযোগ নেই।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

জুন 20, 2026
ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

জুন 20, 2026
Govt Office

আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

জুন 20, 2026

Latest News

Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

Govt Office

আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শিগগিরই বেনজীরকে ফেরত দেবে আমিরাত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর

Havy-Rain

সারাদেশে টানা ভারী বর্ষণের আভাস

Padma

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট

আবহাওয়া অধিদপ্তর

ভারি বর্ষণ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa