Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ক্যাম্পাস ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলায় ১জন গ্রেপ্তার
ক্যাম্পাস

ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলায় ১জন গ্রেপ্তার

By ABM MannanMarch 15, 20233 Mins Read

ইবি প্রতিনিধি: কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের দ্বারা শিক্ষার্থীদের মারধরের ঘটনায় থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় জাহাঙ্গীর নামে সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৩ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এইচ এম আলী হাসান বাদী হয়ে মামলাটি করেন। মামলায় দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।
ইবিতে ছাত্রী নির্যাতন

Advertisement
এ ব্যাপারে জানতে চাইলে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘গতকাল রাতেই থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাতেই অভিযান চালিয়ে সন্দেহভাজন একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার নাম ঝন্টু ওরফে জাহাঙ্গীর হোসেন। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে মাইকিং করে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রধান ফটক থেকে শেখপাড়া ও শান্তিডাঙ্গা এলাকায় মাইকিং করে এ ঘোষণা দেওয়া হয়।

এ বিষয়ে প্রশাসন একটা লিখিত আদেশ দিয়েছে। আদেশে বলা হয়েছে, নিরাপত্তার স্বার্থে আজ হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ সম্পূনরূপে নিষিদ্ধ করা হলো। সেইসাথে বিশবিদ্যালয় অধ্যায়নরত সকল ছাত্র ছাত্রীদের নিজ নিজ পরিচয়পত্র বহন করতে বলা হলো। এ নির্দেশ অমানকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহন করা হবে।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, শিক্ষার্থীদের একটি দাবি ছিলো বহিরাগত প্রবেশ নিষিদ্ধ। সেই দাবি ও কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, বহিরাগতদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট ও মাদকাসক্তদের আড্ডাখানায় যাতে পরিণত না হয়। বিশ্ববিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা যাতে বজায় থাকে এ জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা যায়, সোমবার দুপুরে আকাশ নামে বহিরাগত এক স্থানীয় তরুণ ক্যাম্পাসের লেকে প্রবেশ করেন এবং গোপনে সেখানে অবস্থানকারী ছাত্র-ছাত্রীদের ভিডিও ধারণ করেন। বিষয়টি টের পেয়ে শিক্ষার্থীরা তাকে ধরে ভিডিও ডিলেট করতে বলেন। এক পর্যায়ে কথা-কাটাকাটি শুরু হলে আকাশ হুমকি দিয়ে চলে যান। এ ঘটনার পরে ওই শিক্ষার্থী প্বার্শবর্তী শেখপাড়া বাজারে মোটরসাইকেলে তেল আনতে গেলে এলোপাতাড়ি তাদের মারধর করেন আকাশ সহ কয়েকজন বহিরাগত।
এতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী জিশাদ ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী সুপ্ত মারাত্মক ভাবে আহত হয়েছে। মারধরের শিকার হওয়া আহত দুইজনকে চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

ঘটনাটি জানাজানি হলে অভিযুক্তদের বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে খুলনা-কুষ্টিয়া মহাসড়কের দুপাশে আগুন জ্বালিয়ে আন্দোলন করেন সাধারন শিক্ষার্থীরা। এ সময় ঝিনাইদহ- কুষ্টিয়া হাইওয়ের ঝিনাইদহের মদনদাডঙ্গা ও কুষ্টিয়ার মধুপুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সেইসাথে প্রশাসনের বৈঠকে এ ঘটনার সুষ্ঠু বিচার, সাধারন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা ও বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ করা চেয়ে তিন দফা দাবি জানান শিক্ষার্থীরা। এসয় তারা উপাচার্যের বাসভবনের প্রধান ফটক ভাঙচুর করতে থাকে। পরবর্তীতে উপাচার্য ও পুলিশ, আন্দোলনকারীদের মধ্য থেকে ৮/১০ থেকে ডেকে নিয়ে তার বাসভবনে আলোচনায় বসেন।

এসময় উপাচার্য তাদেরকে ক্যাম্পাসের অভ্যন্তরীণ চারটি গেটে নিরাপত্তা বৃদ্ধি ও অতিরিক্ত আনসার মোতায়ন ও অতিদ্রুত অভিযুক্তকে গ্রেফতারের ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। পরবর্তীতে পুলিশ কর্মকর্তা ও উপাচার্যের দাবী মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা। এবং দাবী না মানা ও তিন দিনের মধ্যে আসামী গ্রেফতার না হলে পূনরায় আন্দোলনের আল্টিমেটাম দেন আন্দোলনকারীরা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ABM Mannan
    Related Posts
    জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী

    শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী: বেরোবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

    May 31, 2026
    CU

    বান্ধবীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক চবি ছাত্রদল নেতাকে বহিষ্কার

    May 24, 2026
    বেরোবি

    ঈদের দিনে আবাসিক শিক্ষার্থীদের বিশেষ খাবার দিচ্ছে বেরোবি

    May 24, 2026

    Latest News

    জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী

    শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী: বেরোবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

    CU

    বান্ধবীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক চবি ছাত্রদল নেতাকে বহিষ্কার

    বেরোবি

    ঈদের দিনে আবাসিক শিক্ষার্থীদের বিশেষ খাবার দিচ্ছে বেরোবি

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

    চবি’তে পূর্বের অব্যবস্থাপনার দায়ের চাপে বর্তমান প্রভোস্ট

    বেরোবি ছাত্রদলের স্মারকলিপি

    তিন দফা দাবিতে বেরোবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান

    বেরোবি

    গ্রাফিতি মুছে ফেলা ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বেরোবিতে কর্মসূচি পালন

    চবি ছাত্রদল

    সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার সাংবাদিক, অভিযুক্ত চবি ছাত্রদল নেতা সাজ্জাদ

    বেরোবি

    মামলা ও কারাবরণ: আলোচনায় বেরোবির ৫ উপাচার্য

    স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা

    বেরোবিতে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

    প্রফেসর ড. আনিসুর রহমান

    বেরোবির নতুন উপাচার্য ঢাবির মার্কেটিং বিভাগের প্রফেসর ড. আনিসুর রহমান

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa