Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা উচ্চতর ডিগ্রিধারীরাও এখন প্রাথমিক শিক্ষক
শিক্ষা

উচ্চতর ডিগ্রিধারীরাও এখন প্রাথমিক শিক্ষক

By Saiful IslamSeptember 17, 20234 Mins Read

নিজামুল হক : একটা সময় ছিল যখন এসএসসি পাশ করেই প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়া যেত। কিন্তু সময় পালটেছে। এখন বিশ্ববিদ্যালয় শিক্ষক হওয়ার যোগ্যতা এবং প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার যোগ্যতা একই। ফলে উচ্চতর ডিগ্রিধারীরা এখন প্রাইমারি স্কুলে শিক্ষকতায় আসছেন।

উচ্চতর ডিগ্রিধারীরাও এখন প্রাথমিক শিক্ষক

Advertisement

বর্তমানে যে বিধিমালার আলোকে শিক্ষক নিয়োগ দেওয়া হয়, সেখানে বলা হয়েছে নারী ও পুরুষ উভয়েরই শিক্ষক হতে স্নাতক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা লাগবে। প্রাইমারি স্কুলের শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা বিশ্লেষণ করে দেখা গেছে, প্রায় অর্ধেক শিক্ষকই মাস্টার্স ডিগ্রিধারী। এছাড়া বিভিন্ন উচ্চতর শিক্ষাগত যোগ্যতার মেধাবীরা আসছেন এই পেশায়।

১৯৯১ সালের শিক্ষক নিয়োগ বিধিমালা অনুযায়ী, পুরুষদের প্রাইমারির শিক্ষক হতে এইচএসসি ও সমমানের ডিগ্রি থাকলেই চলত। আর যে কোনো একটিতে দ্বিতীয় বিভাগ থাকতে হতো। তবে নারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ছিল এসএসসি পাশ। ২০১৩ সালে এসে বিধিমালায় পরিবর্তন আনা হয়। ঐ বছরের বিধিমালায় পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্নাতক বা সমমানের ডিগ্রির কথা বলা হলেও নারী প্রার্থীদের ক্ষেত্রে ছিল ভিন্ন। নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাশের কথা বলা হয়।

তবে সর্বশেষ ২০১৯ সালের নীতিমালা অনুযায়ী, নারী ও পুরুষ উভয়ের জন্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকার কথা বলা হয়েছে। ফলে গত কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যারা প্রাথমিকের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন তাদের সবারই সর্বনিম্ন যোগ্যতা স্নাতক।

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, দেশের ৬৫ হাজার ৫৪৪টি সরকারি প্রাইমারি স্কুলে ৩ লাখ ৮৮ হাজার শিক্ষক কর্মরত রয়েছেন। যার মধ্যে নারী শিক্ষক ২ লাখ ৫৩ হাজার ৬২৩ জন। আর পুরুষ শিক্ষক ১ লাখ ৩৫ হাজার ২১৫ জন।

তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, কর্মরত শিক্ষকদের মধ্যে মাস্টার্স পাশ রয়েছে ১ লাখ ৫৫ হাজার ৭৪২ জন। আর স্নাতক (পাশ) ১ লাখ ৬ হাজার ৩৯৮ জন। এছাড়া এমবিএ ডিগ্রিধারী ৫ হাজার ৫৫০, বিএসসি ইঞ্জিনিয়ারিং ১ হাজার ৪৮১ জন, কামিল ৫ হাজার ৭৪৯ জন। ফাজিল ডিগ্রিধারী ২ হাজার ৩১ জন, বিএসসি ইন এগ্রিকালচার ৩৭৯ জন, বিএসএস ডিগ্রিধারী ৯ হাজার ২২৩ জন, স্নাতক (সম্মান) ডিগ্রিধারী ২২ হাজার ২৯৫ জন। এ ছাড়া এলএলবি, এলএল ডিগ্রিধারীও রয়েছেন প্রাইমারি স্কুলের শিক্ষক হিসেবে।

তবে আগের বিধিমালায় নিয়োগ পাওয়া এসএসসি ও এইচএসসি পাশ শিক্ষকও রয়েছেন। তবে এ সংখ্যা কম। এইচএসসি পাশ ৫৫ হাজার ৭৪৪ জন, এসএসসি পাশ ১২ হাজার ৬৬৬, আলিম ১ হাজার ৪১৭ জন শিক্ষক রয়েছেন।

সংশ্লিষ্টরা বলছেন, প্রাইমারির অধিকাংশ শিক্ষকের উচ্চতর ডিগ্রি রয়েছে। তবে এসএসসি ও এইচএসসি ডিগ্রিধারী যারা রয়েছেন তাদের অনেকের চাকরিই শেষের দিকে। ৪ থেকে ১৪ বছরের মধ্যে তারা অবসরে যাবেন। ফলে একসময় স্নাতক, মাস্টার্স ছাড়া কেউই থাকবেন না প্রাইমারির শিক্ষক।

প্রাইমারি স্কুলে কর্মরত শিক্ষকদের মধ্যে আগামী চার বছরের মধ্যে অবসরে যাবেন ২০ হাজারের বেশি শিক্ষক। আর আগামী ১৪ বছরে অবসরে যাবেন আরও ৯০ হাজার শিক্ষক, যাদের বয়স এখন ৪৬ বছরের বেশি।

তবে শিক্ষকরা প্রাইমারিতে যোগদানের পর একটি অংশ অন্য চাকরির চেষ্টা করে। কারণে এই চাকরিতে নেই পদোন্নতি এবং সে অনুযায়ী আর্থিক সুবিধা। প্রাথমিক শিক্ষা বিশেষজ্ঞ মাসুম বিল্লাহের মতে, উচ্চতর ডিগ্রিধারীরা এই পেশায় আসেন। কিন্তু পদোন্নতির সুযোগ না থাকায় হতাশার মধ্যে থাকেন তারা। শিক্ষা ক্যাডারে যোগদানের পর তিনি মহাপরিচালক পর্যন্ত পদোন্নতি পেতে পারেন। কিন্তু প্রাথমিকের সহকারী শিক্ষকদের ৮০ ভাগ একই পদে থেকেই অবসরে যান। যদি সহকারী শিক্ষকদের উপ-পরিচালক, পরিচালক বা মহাপরিচালক পর্যন্ত পদোন্নতির সুযোগ থাকত তবে মেধাবীদের এই পেশায় ধরে রাখা যেত।

একই যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীরা প্রাথমিকে চাকরি করে যে বেতন বা সুযোগ সুবিধা পাচ্ছেন, অন্য শিক্ষকদের বেলায় ব্যবধান ব্যাপক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নবম গ্রেডে যোগদানের পর ১১ বছরেই অধ্যাপক পর্যন্ত পদোন্নতি পান। কলেজের শিক্ষকরা নবম গ্রেডে যোগদানের পর পদ শূন্য সাপেক্ষে অধ্যাপক পর্যন্ত পদোন্নতি পান। মাধ্যমিকের শিক্ষকরা ১০ম গ্রেডে যোগদানের পর উপ-পরিচালক পর্যন্ত পদোন্নতি পান। কিন্তু একই যোগ্যতা নিয়ে প্রাথমিকের শিক্ষকদের অধিকাংশই ‘সহকারী শিক্ষক’ পদে থেকেই অবসরে যাচ্ছেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে যারা যোগ দেন, শুরুতেই তাদের বেতন ১৩তম গ্রেডে বেতন পান। মূল বেতন ১১ হাজার টাকা। এর সঙ্গে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা ও যাতায়াত ভাতা রয়েছে। মূল বেতনের বাইরে একজন নতুন সহকারী শিক্ষক চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকা, টিফিন ভাতা ২০০ টাকা ও যাতায়াত ভাতা ৩০০ টাকা পাবেন। বাড়িভাড়াও রয়েছে। বাড়িভাড়া মূল বেতনের ৬০ থেকে ৪৫ শতাংশ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Poli

পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছে পলি

July 6, 2026
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

July 5, 2026
Ministry-of-Education

মাদরাসার শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে যা জানা গেল

July 5, 2026

Latest News

Poli

পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছে পলি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

Ministry-of-Education

মাদরাসার শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে যা জানা গেল

Logo

সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের

শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

এইচএসসি পরীক্ষা চলাকালে মাতলামি করা সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

এইচএসসি পরীক্ষা

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসিতে অংশ নেওয়ার সুযোগ পেলেন ৮ পরীক্ষার্থী

এইচএসসি পরীক্ষার্থী

বিশেষ আয়োজনে শনিবার পরীক্ষায় বসছে ১৮ এইচএসসি পরীক্ষার্থী

SSC

এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের ঘিরে বোর্ডের জরুরি নির্দেশনা

শিক্ষার্থী

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭

Sikkha

এক লাখ শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার : শিক্ষামন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa