Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Bangladesh breaking news এআই প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রকে কি ছাড়িয়ে গেছে চীন?
Bangladesh breaking news টেক ও গ্যাজেট বিজ্ঞান ও প্রযুক্তি

এআই প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রকে কি ছাড়িয়ে গেছে চীন?

By Tarek HasanJanuary 24, 20263 Mins Read

প্রতি মাসে কোটি কোটি ব্যবহারকারী নতুন নতুন স্টাইল ও পণ্যের খোঁজে পিন্টারেস্টে ভিড় করেন। ‘দ্য মোস্ট রিডিকিউলাস থিংস’ নামের একটি জনপ্রিয় পাতায় পাওয়া যায় ক্রকস দিয়ে বানানো ফুলের টব, চিজবার্গার আকৃতির আইশ্যাডো বা সবজি দিয়ে তৈরি জিঞ্জারব্রেড ঘরের মতো অদ্ভুত সব ধারণা। কিন্তু অনেকেই জানেন না, এসব সুপারিশের পেছনের প্রযুক্তি সব সময় যে যুক্তরাষ্ট্রে তৈরি, তা নয়। পিন্টারেস্ট এখন তাদের রিকমেন্ডেশন সিস্টেম উন্নত করতে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল ব্যবহার করছে।

দ্য মোস্ট রিডিকিউলাস থিংস

Advertisement

পিন্টারেস্টের প্রধান নির্বাহী বিল রেডি বলেন, তারা কার্যত প্ল্যাটফর্মটিকে একটি এআইচালিত শপিং সহকারীতে রূপান্তর করেছেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন এআই ল্যাব ব্যবহার করার সুযোগ থাকলেও ২০২৫ সালের জানুয়ারিতে চীনের ডিপসিক আর-১ মডেল চালুর পর থেকে পিন্টারেস্টে চীনা এআই প্রযুক্তির ব্যবহার দ্রুত বেড়েছে। রেডি একে ‘ডিপসিক মুহূর্ত’ বলে আখ্যা দেন এবং বলেন, এই মডেলটি ওপেন সোর্স করার ফলে ওপেন সোর্স এআইয়ের এক নতুন ঢেউ তৈরি হয়েছে।

ডিপসিকের পাশাপাশি আলিবাবার কিউয়েন, মুনশটের কিমি এবং টিকটকের মালিক বাইটড্যান্সের মতো চীনা প্রতিষ্ঠানগুলোও একই ধরনের প্রযুক্তি তৈরি করছে। পিন্টারেস্টের প্রধান প্রযুক্তি কর্মকর্তা ম্যাট মাদ্রিগাল বলেন, এসব ওপেন সোর্স মডেলের বড় শক্তি হলো কোম্পানিগুলো নিজের প্রয়োজন অনুযায়ী এগুলো ডাউনলোড ও পরিবর্তন করতে পারে, যা ওপেনএআইয়ের মতো মার্কিন প্রতিষ্ঠানের বেশিরভাগ মালিকানাধীন মডেলে সম্ভব নয়। তার ভাষায়, নিজস্ব ওপেন সোর্স কৌশল দিয়ে প্রশিক্ষণ দেওয়া মডেলগুলো বাজারের সেরা প্রস্তুত মডেলের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি নির্ভুল এবং খরচ কখনো কখনো ৯০ শতাংশ পর্যন্ত কম।

পিন্টারেস্ট একা নয়। যুক্তরাষ্ট্রের অনেক বড় কোম্পানিই এখন চীনা এআইয়ের ওপর নির্ভর করছে। এয়ারবিএনবির প্রধান নির্বাহী ব্রায়ান চেস্কি গত অক্টোবরে জানান, তাদের এআইভিত্তিক গ্রাহকসেবায় আলিবাবার কিউয়েন ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে, কারণ এটি ‘খুব ভালো, দ্রুত এবং সস্তা’।

এআই মডেল ডাউনলোডের জনপ্রিয় প্ল্যাটফর্ম হাগিং ফেসেও চীনা মডেলের দাপট স্পষ্ট। প্ল্যাটফর্মটির পণ্য নির্মাতা জেফ বুদিয়ের বলেন, খরচের কারণেই নতুন স্টার্টআপগুলো মার্কিন মডেলের চেয়ে চীনা মডেলের দিকে ঝুঁকছে। অনেক সময় শীর্ষ দশটি জনপ্রিয় মডেলের বড় অংশই আসে চীনা ল্যাব থেকে। গত সেপ্টেম্বর হাগিং ফেসে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া বড় ভাষা মডেল পরিবার হিসেবে আলিবাবার কিউয়েন মেটার লামাকে ছাড়িয়ে যায়।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, সক্ষমতা ও ব্যবহারকারী সংখ্যা—দুই ক্ষেত্রেই চীনা এআই মডেলগুলো বিশ্বসেরার সমকক্ষ হয়ে উঠেছে বা এগিয়েও গেছে। ব্রিটেনের সাবেক উপপ্রধানমন্ত্রী স্যার নিক ক্লেগ বলেন, মার্কিন প্রতিষ্ঠানগুলো অতিমাত্রায় ভবিষ্যতের ‘সুপার ইন্টেলিজেন্স’ তৈরিতে মনোযোগী হয়ে পড়ায় ওপেন সোর্স এআইয়ে চীন এগিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। তার ভাষায়, বিশ্বের সবচেয়ে বড় স্বৈরতন্ত্র ও সবচেয়ে বড় গণতন্ত্রের এই প্রতিযোগিতায় চীনই প্রযুক্তিকে বেশি ‘গণতান্ত্রিক’ করছে।

স্ট্যানফোর্ডের প্রতিবেদনে আরও বলা হয়েছে, চীনা সরকারের সহায়তাও ওপেন সোর্স এআইয়ে দেশটির সাফল্যের একটি কারণ। বিপরীতে ওপেনএআইয়ের মতো মার্কিন প্রতিষ্ঠানগুলো লাভজনক হওয়ার চাপের মধ্যে রয়েছে এবং আয় বাড়াতে বিজ্ঞাপনের দিকেও ঝুঁকছে। যদিও ওপেনএআই গত গ্রীষ্মে দুটি ওপেন সোর্স মডেল প্রকাশ করেছে, তাদের বেশিরভাগ বিনিয়োগই যাচ্ছে মালিকানাধীন মডেলে। ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান জানিয়েছেন, তারা আরও শক্তিশালী পরবর্তী মডেল তৈরিতে বিপুল অর্থ ও অবকাঠামো বিনিয়োগ চালিয়ে যাবে।

সূত্র: বিবিসি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
বিরল রত্নের সন্ধান

মঙ্গলের উল্কাপিণ্ডে মিলল বিরল রত্নের সন্ধান

June 23, 2026
চবি'র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

বোরির মহাপরিচালক পদে সামরিক সদস্য নিয়োগে তীব্র প্রতিবাদ, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি চবি’র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

June 23, 2026
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৬ দফা দাবিতে কুবির আইন বিভাগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

June 23, 2026

Latest News

বিরল রত্নের সন্ধান

মঙ্গলের উল্কাপিণ্ডে মিলল বিরল রত্নের সন্ধান

চবি'র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

বোরির মহাপরিচালক পদে সামরিক সদস্য নিয়োগে তীব্র প্রতিবাদ, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি চবি’র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৬ দফা দাবিতে কুবির আইন বিভাগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

শাকিরা

গ্যালারিতে শাকিরাকে চুমু দেওয়া তরুণ কে?

যুবলীগের নেতা আটক

খিলক্ষেতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা আটক

কাবাডি হ্যান্ডবল

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

ব্যাংক অ্যাকাউন্ট

এই অ্যাপের ফাঁদে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হতে পারে, সাবধান থাকবেন যেভাবে

Phone

ফোনের বাক্স ফেলে দেন? এতেই আছে আপনার ডিভাইসের রক্ষাকবচ

ধুলিঝড়

মঙ্গলগ্রহে ধুলিঝড়ের নজরকাড়া দৃশ্য ধরা পড়ল ইউরোপীয় মহাকাশ সংস্থার ক্যামেরায়

অ্যাপল

অ্যাপল গ্রাহকদের জন্য দুঃসংবাদ, বাড়তে পারে সব ডিভাইসের দাম

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa