Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ‘এইচএসসির সম্পূর্ণ প্রস্তুতি ছিল, এখনও আছে’
শিক্ষা

‘এইচএসসির সম্পূর্ণ প্রস্তুতি ছিল, এখনও আছে’

By iNews DeskAugust 25, 20202 Mins Read

‘এইচএসসির সম্পূর্ণ প্রস্তুতি ছিল, এখনও আছে’

Advertisement
জুমবাংলা ডেস্ক : এইচএসসি পরীক্ষার্থী এবং অভিভাবকদের উদ্বিগ্ন না হওযার জন্য পরামর্শ দিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, এখনো সময় আছে, বিকল্প ব্যবস্থা নেওয়ার মতো পরিস্থিতি হয়নি। পরীক্ষা শেষে ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা গেলে আর সেশনজট হবে না।’

শিক্ষামন্ত্রী একটি গণমাধ্যমকে এ কথা বলেছেন। সোমবার (২৪ আগস্ট) প্রকাশ হয়েছে সাক্ষাৎকারটি।

ডা. দীপু মনি বলেন, ‘আমি কখনও বলিনি পরীক্ষা কমিয়ে ফেলবো। বলেছি— কোনও কোনও দেশে পরীক্ষা কমিয়েছে, অটো-প্রমোশনও হয়েছে। একেক দেশ একেকভাবে সমাধান করেছে। কে কী করছে তা দেখছি। কোনটা কত ভালো, কতটা মন্দ খতিয়ে দেখছি।’

তিনি বলেন, ‘আমাদের নিজস্ব পরিকল্পনা আছে। সেটা হলো— এইচএসসির সম্পূর্ণ প্রস্তুতি ছিল, তা এখনও আছে। কিন্তু এখন কি পরীক্ষার অনুকূল পরিস্থিতি আছে? ১৪ লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিতে গেলে পরিবারের কেউ না কেউ যাবেন। যারা পরীক্ষা পরিচালনা করবেন তারাও লক্ষাধিক। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবেন। নানা রকম লোকের সম্পৃক্ততা রয়েছে।’

তিনি বলেন, ‘হয়তো ২০ থেকে ২৫ লাখ মানুষ হবে। বেশিরভাগ চলাচল করবেন গণপরিবহনে। এতো লোকের কর্মযজ্ঞ এখন করার মতো আদৌ পরিবেশ আছে? সরকার সব দিক বিবেচনা করছে। যারা সিদ্ধান্ত নিচ্ছি তাদের অনেকের পরিবারে পরীক্ষার্থী রয়েছে। তাই বলছি— অনুকূল পরিবেশ হলেই আমাদের সিদ্ধান্ত জানাবো। অন্তত দুই সপ্তাহ সময় দিয়ে পরীক্ষা নেবো।’ তাতে পরীক্ষার্থীদের সমস্যা হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

ইউএনবিকে দেওয়া সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী বলেন, ‘কবে অনুকূল পরিবেশ হবে জানি না। অনেক বেশি সময় লেগে গেলে তখন বিকল্প কিছু ভাবতে হতে পারে। তবে এখনও বিকল্প ব্যবস্থা নেওয়ার পরিস্থিতি হয়নি। যদি ফেব্রুয়ারির মধ্যে ভর্তি সম্পন্ন করতে পারি, তাহলে বিশ্ববিদ্যালয় ভর্তি বা ক্লাসের ক্ষেত্রে একদিনও সময় নষ্ট হবে না।’

তিনি বলেন, ‘পরীক্ষা হওয়ার দুই মাসের মধ্যে রেজাল্ট দেই। রেজাল্ট জানুয়ারির শেষের মধ্যেও যদি দেই, তাহলে যদি শুধু ফেব্রুয়ারিতে ভর্তির ব্যবস্থা করা সম্ভব। যদি নভেম্বরে পরীক্ষা শেষ হয় তাহলেও চলতে পারে।’

ডা. দীপু মনি আরও বলেন, ‘যদি এর থেকেও পরে যায়, তাহলে আমাদের ভাবতে হবে, পরবর্তী বছরে বিশ্ববিদ্যালয়ের সময় হারাচ্ছি কতটুকু, সেশনজট হবে? যদি সেশনজট তৈরি হয়, তখন বিকল্প ভাবতে পারি। তার আগে বিকল্প কিছুর কথা বলতে চাই না।’

এসময় জেএসসি জেডিসি পরীক্ষার বিষয়ে মন্ত্রী বলেন, ‘এই পরীক্ষা নভেম্বরে হয়, প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাবনা পাঠাচ্ছি। এটি অনুমোদন হলে আমরা আপনাদের জানাবো।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

August 3, 2026
SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

August 2, 2026
এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে জরুরি গণবিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডের

July 21, 2026

Latest News

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে জরুরি গণবিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডের

চাকসু

চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ফুটসাল টুর্নামেন্ট

SSC Exam

এইচএসসির রুটিন নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, সতর্ক করলো আন্তঃশিক্ষা বোর্ড

এইচএসসি পরীক্ষা

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির বিজ্ঞপ্তি সঠিক নয়

Brithi

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির

Primary

প্রাথমিকে বদলির পদ্ধতিতে পরিবর্তন, নতুন ৭ শর্ত যুক্ত

SSC

এসএসসির ফল কবে, যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

Logo

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি ও সমমানের ফল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa