Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা এইচএসসি নিয়ে মন্ত্রীর কাছে ১৩ লাখ শিক্ষার্থীর পক্ষে নিবেদন
শিক্ষা

এইচএসসি নিয়ে মন্ত্রীর কাছে ১৩ লাখ শিক্ষার্থীর পক্ষে নিবেদন

By Shamim RezaOctober 3, 20203 Mins Read

এইচএসসি নিয়ে মন্ত্রীর কাছে ১৩ লাখ শিক্ষার্থীর পক্ষে নিবেদন

Advertisement

জুমবাংলা ডেস্ক : ‘করোনার মধ্যে এইচএসসি নয়’ আমাদের এই দাবি নিয়ে আসার কিংবা আন্দোলন করার কোন উদ্দেশ্য ছিল না। যেহেতু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এপ্রিল মাস হতে সেপ্টেম্বর পর্যন্ত ৬ মাসে এইচএসসি পরীক্ষা সংক্রান্ত কোনো যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি, তাই আমরা এখন আন্দোলন করতে বাধ্য হয়েছি।

এইচএসসি পরীক্ষা আমাদের শিক্ষা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। করোনা পরিস্থিতির কারণে ২০২০ সালের এইচএসসি পরীক্ষা স্থগিত হয়ে যায়। আমরা এইচএসসি পরীক্ষার্থীরা আজ ৬ মাস বড় ধরনের অনিশ্চয়তার মধ্যে রয়েছি।

তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে এইচএসসি পরীক্ষা সংক্রান্ত নানা ধরনের অযৌক্তিক ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে। যা পরীক্ষার্থীদের মধ্যে মানসিক অস্থিতিশীলতা সৃষ্টি করছে। পরীক্ষার্থীরা কখনো শুনছি এইচএসসি পরীক্ষার ১৫ দিন আগের নোটিশেই পরীক্ষা হবে, কখনোবা শুনছি নভেম্বরে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত। আবার কখনো শুনছি পরীক্ষাই হবে না। আবার কখনো শুনছি আগামী বছর পরীক্ষা হবে। আসলে কোন তথ্যটি সঠিক? আমরা এপ্রিল হতেই এই ধরনের আলোচনা শুনে আসছি। যা আমাদের মধ্যে আকস্মিক উত্তেজনা ও পরীক্ষাভীতি তৈরি করছে।

এইচএসসি পরীক্ষা আমাদের শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে বড় একটি চ্যালেঞ্জ। এই ধরনের মানসিক অস্থিতিশীলতা নিয়ে চ্যালেঞ্জের মোকাবিলা করা শিক্ষার্থীদের পক্ষে সম্ভব নয়। তাছাড়া এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করেই আমরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকি। ভর্তি পরীক্ষার নম্বরের একটি বড় অংশ নেয়া হয় এইচএসসি পরীক্ষার ফলাফল থেকে। ভর্তি পরীক্ষা আমাদের জীবনের বড় চ্যালে‌‌‌‌ঞ্জের দ্বিতীয় এবং সবচেয়ে জটিল ধাপ। এ ধরনের মানসিক অস্থিতিশীলতা এবং হতাশা নিয়ে আমাদের শিক্ষার্থীদের পক্ষে বড় দুটি চ্যালেঞ্জ একত্রে মোকাবিলা করা সম্ভব নয়। তাছাড়া এইচএসসি পরীক্ষা এবং ভর্তি পরীক্ষার প্রস্তুতির ধরন সম্পূর্ণ ভিন্ন। সম্পূর্ণ ভিন্ন দু’টি পথ। তাই আমরা শিক্ষার্থীরা কোন পরীক্ষার প্রস্তুতিই সঠিকভাবে নিতে সক্ষম হচ্ছি না। যা আমাদের মধ্যে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

এসব কারণে ১৩ লাখ এইচএসসি পরীক্ষার্থীর পক্ষ থেকে শিক্ষামন্ত্রীর কাছে জোরালো অনুরোধ এই যে, অনুগ্রহপূর্বক যেকোনো একটি যৌক্তিক সিদ্ধান্তে আসুন। আমাদের এই বিভ্রান্তি ও হতাশা থেকে মুক্ত করুন। সহযোগিতা করুন।

তাছাড়া আমরা শিক্ষার্থীরা করোনা পরিস্থিতির মধ্যে কোনভাবেই বড় দু’টি পরীক্ষায় অংশগ্রহণ করতে প্রস্তুত নই। বরং আমরা এখন আকস্মিক পরীক্ষার ভয়ে ভীত। কেন না দীর্ঘ ছয় মাস যাবত করোনা পরিস্থিতির কারণে এইচএসসি পরীক্ষার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিতে সক্ষম হ‌ইনি। তাছাড়া আমাদের মধ্যে প্রায় অর্ধেকের বেশি পরীক্ষার্থীর কাছে ইন্টারনেট সুবিধা নেই। যার ফলস্বরূপ আমরা অনেকেই এইচএসসি ও ভর্তি পরীক্ষাকে সামনে রেখে বিভিন্ন ধরনের অনলাইন ক্লাস গুলো করতে এবং শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক অনলাইন মডেল টেস্ট গুলোতে অংশগ্রহণ করতে পারিনি। যার ফলস্বরূপ আমরা এইচএসসি পরীক্ষার সর্বোচ্চ প্রস্ততি থেকে পিছিয়ে পড়েছি।

তাছাড়া এই দীর্ঘ ছয় মাসে বিভিন্ন কোচিং সেন্টারগুলো ভর্তি পরীক্ষার কোচিং ক্লাস গুলো অনলাইনের মাধ্যমে নিয়ে প্রায় শেষ করে ফেলেছে। তাই দেখা যাচ্ছে অর্ধেকের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা এবং ভর্তি পরীক্ষা কোন একটির প্রস্তুতিও চূড়ান্তভাবে নিতে পারেনি। অনেক শিক্ষার্থী পরীক্ষার দুশ্চিন্তায় মানসিক অসুস্হতা ও হতাশায় ভুগছে।

তাই শিক্ষামন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ রইলো, আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে অক্টোবরের মধ্যে একটি স্থিতিশীল এবং সুনির্দিষ্ট সিদ্ধান্তে আসুন। আমাদেরকে আপনাদের সিদ্ধান্ত জানান এবং আমাদের প্রকৃতপক্ষে পরীক্ষার প্রস্তুতি নিতে সাহায্য করুন। আমাদেরকে সুনির্দিষ্ট করে সময় দিন। কেননা আপনাদের সিদ্ধান্তের অবহেলার কারণে ২০২০ এবং ২০২১ সালের দুটি শিক্ষাবর্ষ মেরুদণ্ডহীন ভবিষ্যৎ প্রজন্মে পরিণত হতে পারে। যা আমাদের একান্ত কাম্য নয়।

তাই আশা করি শিক্ষামন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুনির্দিষ্ট এবং যৌক্তিক সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞতার পরিচয় দিবেন। আমাদেরকে মানসিক চাপমুক্ত করবেন এবং প্রতিবারের মতো এবারও আমাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করার পেছনে বড় ধরনের ভূমিকা রাখবেন।

আমরা ১৩ লক্ষ এইচএসসি পরীক্ষার্থীরা অধীর আগ্রহে একটি সুনির্দিষ্ট এবং যৌক্তিক ও সহযোগিতামূলক সিদ্ধান্তের অপেক্ষা করবো। আশা করি শিক্ষামন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগামী মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে এইচএসসি এবং ভর্তি পরীক্ষা সংক্রান্ত একটি স্থিতিশীল এবং শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত দিয়ে বাধিত করবেন ।

লেখক: নাহলা ফারহীন, শিক্ষার্থী, ভিকারুন নিসা নুন কলেজ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Sikkha

আগামী ৩ মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগ : শিক্ষামন্ত্রী

June 22, 2026

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা : ‘ঝামেলামুক্ত’ সেবা দিচ্ছে ‘হ্যাসল ফ্রি এডুকেশন’

June 20, 2026
উপবৃত্তি

উপবৃত্তি পেতে হলে ২০ জুনের আগেই মোবাইল ব্যাংকিং যাচাই করতে হবে

June 19, 2026

Latest News

Sikkha

আগামী ৩ মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগ : শিক্ষামন্ত্রী

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা : ‘ঝামেলামুক্ত’ সেবা দিচ্ছে ‘হ্যাসল ফ্রি এডুকেশন’

উপবৃত্তি

উপবৃত্তি পেতে হলে ২০ জুনের আগেই মোবাইল ব্যাংকিং যাচাই করতে হবে

এসএসসি পরীক্ষার ফলাফল

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা

জরুরি নির্দেশনা

শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য জরুরি নির্দেশনা

প্রতিষ্ঠানপ্রধানদের বেতন-ভাতা

ভুল তথ্য দেওয়ায় এমপিও প্রতিষ্ঠানপ্রধানদের বেতন-ভাতা বন্ধ হচ্ছে

Sikkha Minister

কারিগরিতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ, জবি’র প্রতি থাকবে সুনজর : শিক্ষামন্ত্রী

কুবি শিক্ষার্থী

কুবি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ায় পড়ার সুযোগ, আবেদন শুরু

শিক্ষা মন্ত্রণালয়

মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন বার্তা

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

৪৪৬০ প্রাথমিক বিদ্যালয় সংস্কারে প্রায় ৬৭ কোটি টাকা দিল সরকার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa