Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিজ্ঞান ও প্রযুক্তি এই অ্যাপের ফাঁদে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হতে পারে, সাবধান থাকবেন যেভাবে
বিজ্ঞান ও প্রযুক্তি

এই অ্যাপের ফাঁদে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হতে পারে, সাবধান থাকবেন যেভাবে

By Shamim RezaJune 23, 20262 Mins Read

স্মার্টফোনে নতুন কোনো অ্যাপ ডাউনলোড করার সময় অনেকেই গুগল প্লে স্টোরের বদলে বিভিন্ন ওয়েবসাইট থেকে অ্যাপ নামিয়ে নেন। আর এই অভ্যাসই এখন বড় বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। সাইবার অপরাধীরা ভুয়া গুগল ক্রোম ও টিকটক অ্যাপের মাধ্যমে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ফোনে নতুন ধরনের ব্যাংকিং ট্রোজান ম্যালওয়্যার ছড়িয়ে দিচ্ছে।

ব্যাংক অ্যাকাউন্ট

Advertisement

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ব্লিপিং কম্পিউটার-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ফোনে ইনস্টল হওয়ার পর ‘রকারোলা’ (রকআরোলা) নামের এই ম্যালওয়্যার ২০০টিরও বেশি ব্যাংকিং ও আর্থিক অ্যাপকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। শুধু ব্যাংক অ্যাকাউন্টের তথ্য নয়, এটি ব্যবহারকারীদের ক্রিপ্টোকারেন্সিও চুরি করতে সক্ষম।

যেভাবে কাজ করে এই ম্যালওয়্যার

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ‘জিম্পেরিয়াম’-এর তথ্যমতে, হ্যাকাররা ভুয়া ওয়েবসাইট তৈরি করে ব্যবহারকারীদের গুগল ক্রোম বা টিকটক ডাউনলোড করতে আগ্রহী করে। ব্যবহারকারীরা যখন এসব ভুয়া অ্যাপ ডাউনলোড করতে যান, তখন তাদের সামনে ‘গুগল প্লে প্রোটেক্ট’-এর মতো দেখতে একটি সতর্কবার্তা দেখানো হয়। অনেকেই মনে করেন, এটি গুগলের আসল নিরাপত্তা সতর্কবার্তা। ফলে কোনো সন্দেহ ছাড়াই তারা পরবর্তী ডাউনলোডে অনুমতি দেন। আর তখনই ফোনে প্রবেশ করে ‘রকারোলা’ ম্যালওয়্যার।

একবার ফোনে ঢুকে পড়লে এই ম্যালওয়্যার ২১৭টি ব্যাংকিং ও আর্থিক অ্যাপের নকল লগইন পেজ তৈরি করতে পারে। ব্যবহারকারীরা মনে করেন, তারা নিজেদের ব্যাংক অ্যাপে প্রবেশ করছেন। বাস্তবে তারা নিজেরাই ব্যবহারকারী নাম ও পাসওয়ার্ড হ্যাকারদের হাতে তুলে দিচ্ছেন। এ ছাড়া ম্যালওয়্যারটি ফোনের লকস্ক্রিনের তথ্য চুরি করতে পারে। কনট্যাক্ট তালিকা হাতিয়ে নিতে পারে। এমনকি কী-লগারের মাধ্যমে ফোনে টাইপ করা সব তথ্য রেকর্ড করতে পারে আর ব্যাংক থেকে আসা প্রতারণা সতর্কবার্তা আটকে রাখতে সক্ষম। সন্দেহজনক লেনদেন সম্পর্কে সতর্ক করতে আসা ফোনকলও বাধাগ্রস্ত করতে পারে। ফলে ব্যবহারকারী বুঝে ওঠার আগেই ব্যাংক হিসাব খালি করে ফেলতে পারে সাইবার অপরাধীরা।

নিরাপদ থাকবেন যেভাবে
বিশেষজ্ঞরা বলছেন, অ্যান্ড্রয়েড ফোনে নতুন অ্যাপ ইনস্টল করার সবচেয়ে নিরাপদ উপায় হলো শুধু অফিসিয়াল অ্যাপ স্টোর ব্যবহার করা। অর্থাৎ গুগল প্লে স্টোর বা স্যামসাং গ্যালাক্সি স্টোর ছাড়া অন্য কোনো ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড না করাই ভালো। নিজেকে সুরক্ষিত রাখতে আরও কিছু বিষয় মেনে চলতে পারেন—

* অপরিচিত ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড করবেন না।
* ফোনে ‘গুগল প্লে প্রোটেক্ট’ চালু আছে কি না, তা যাচাই করুন।
* সন্দেহজনক কোনো পপ-আপ বা নিরাপত্তা সতর্কবার্তা দেখলে যাচাই ছাড়া অনুমতি দেবেন না।
* প্রয়োজনে নির্ভরযোগ্য অ্যান্ড্রয়েড অ্যান্টিভাইরাস অ্যাপ ব্যবহার করতে পারেন।
* ব্যাংকিং অ্যাপ ব্যবহার করার সময় অস্বাভাবিক কোনো আচরণ দেখলে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করুন।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

সাইবার অপরাধীরা বারবার নতুন কৌশলে ব্যবহারকারীদের ফাঁদে ফেলার চেষ্টা করছে। তাই অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে সামান্য অসতর্কতাও আপনার ব্যক্তিগত তথ্য, ব্যাংক হিসাব এবং ডিজিটাল সম্পদকে বড় ঝুঁকির মুখে ফেলতে পারে।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ব্যাংক অ্যাকাউন্ট
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Phone

ফোনের বাক্স ফেলে দেন? এতেই আছে আপনার ডিভাইসের রক্ষাকবচ

June 20, 2026
ধুলিঝড়

মঙ্গলগ্রহে ধুলিঝড়ের নজরকাড়া দৃশ্য ধরা পড়ল ইউরোপীয় মহাকাশ সংস্থার ক্যামেরায়

June 19, 2026
অ্যাপল

অ্যাপল গ্রাহকদের জন্য দুঃসংবাদ, বাড়তে পারে সব ডিভাইসের দাম

June 19, 2026

Latest News

Phone

ফোনের বাক্স ফেলে দেন? এতেই আছে আপনার ডিভাইসের রক্ষাকবচ

ধুলিঝড়

মঙ্গলগ্রহে ধুলিঝড়ের নজরকাড়া দৃশ্য ধরা পড়ল ইউরোপীয় মহাকাশ সংস্থার ক্যামেরায়

অ্যাপল

অ্যাপল গ্রাহকদের জন্য দুঃসংবাদ, বাড়তে পারে সব ডিভাইসের দাম

হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ ওয়েবে আসছে ভয়েস-ভিডিও কল, মিলবে স্ক্রিন শেয়ারিং সুবিধাও

হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে? দ্রুত করুন এই কাজগুলো

আটলান্টিক

আটলান্টিকের গভীর স্রোত দুর্বল, বিশ্বজুড়ে আবহাওয়ায় বড় প্রভাবের শঙ্কা

সংকট

মেমোরি চিপ সংকটে বাড়তে পারে আইফোনসহ অ্যাপলের পণ্যের দাম

হুয়াওয়ে

হুয়াওয়ে আনছে দুইটি নতুন ওয়্যারলেস ইয়ারবাডস

সিমুলেটর

গুগল আর্থে যুক্ত হলো ফ্লাইট সিমুলেটর মোড

শাওমি রেডমি টার্বো 5

শাওমি রেডমি টার্বো 5 এল বিশাল ব্যাটারি ও শক্তিশালী প্রসেসর নিয়ে, জেনে নিন দাম ও ফিচার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp