
শনিবার (১০ আগস্ট) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এমন চিত্র দেখা গেছে।
জানা গেছে, বেশিভাগ গাড়ি বিমানবন্দর, কুড়িল ও বনানী র্যাম্প ব্যবহার করে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠছে। বেশিরভাগ চেক পয়েন্ট বন্ধ থাকলেও খোলা আছে দুই একটি পয়েন্ট। কিন্তু চেক পয়েন্টে নেই কোনো মানুষ। ফলে টোল ছাড়াই চলাচল করছে গাড়িগুলো।
তিন-চার দিন আগেও অনিয়মতান্ত্রিক উপায়ে এক্সপ্রেসওয়ে দিয়ে বিভিন্ন যান চলাচল করেছে। ওই সময় মোটরসাইকেল, অটোরিকশাও চলাচল করেছে। কিন্তু শুক্রবার (৯ আগস্ট) নির্ধারিত নিয়ম মেনে মোটরসাইকেল ও অটোরিকশা চলাচলও করতে দেওয়া হয়নি।
আওয়ামী লীগ সরকারকে ‘ক্ষমতাচ্যুত’ করার নেপথ্যে আমেরিকা, দাবি হাসিনার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



