Advertisement

জুমবাংলা ডেস্ক : সাধারণত পুলিশ ভেরিফিকেশন ও সবকিছু ঠিক থাকলে আবেদনকারীরা ১৮-২০ দিনের মধ্যে পাসপোর্টের অ্যাপ্রুভাল পেয়ে যান। তবে এবার আনুষ্ঠানিকভাবে এক মাস দেরি করে সাধারণ পাসপোর্ট দেয়ার ঘোষণা দিল বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর।

মঙ্গলবার এক অফিস আদেশের মাধ্যমে এ নির্দেশনা দেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে সহকারী পরিচালক (পাসপোর্ট) মো. সাহজাহান কবির।

কর্মকর্তাদের উদ্দেশে আদেশে বলা হয়েছে, সম্প্রতি টেকনিক্যাল সমস্যার কারণে পার্সোনালাইজেশন সেন্টারে পাসপোর্ট প্রিন্টিং বিলম্ব হচ্ছে। দেশের অভ্যন্তরে আঞ্চলিক পাসপোর্ট অফিস/বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস থেকে সাধারণ (রেগুলার) আবেদনগুলো দ্রুত সময়ে অ্যাপ্রুভাল দিয়ে প্রিন্টের জন্য প্রেরণ করা হচ্ছে।

এতে অতি জরুরি (এক্সপ্রেস) আবেদনের পাশাপাশি সাধারণ (রেগুলার) আবেদনগুলো জমা হয়ে কিউ বা সিরিয়ালে অনিষ্পন্ন থেকে যাচ্ছে এবং শিডিউল মেশিন (কম্পিউটার) বারবার অকেজো (হ্যাং) হয়ে পড়ছে। ফলে জরুরি এক্সপ্রেস ও ইমার্জেন্সি পাসপোর্ট সময়মত প্রিন্ট করা সম্ভব হচ্ছে না।

‘এমতাবস্থায় পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত সাধারণ (রেগুলার) আবেদনগুলো এনরোলমেন্টের তারিখ (আবেদন করার তারিখ) হতে ৩০ দিন পরে অ্যাপ্রুভাল প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.