Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ এক লিভার নিয়ে জন্ম জোড়া দুই বোনের
বিভাগীয় সংবাদ সিলেট

এক লিভার নিয়ে জন্ম জোড়া দুই বোনের

By Shamim RezaFebruary 2, 20202 Mins Read

এক লিভার নিয়ে জন্ম জোড়া দুই বোনের

Advertisement
জুমবাংলা ডেস্ক : হাফেজ মামুনুর রশিদ-ফাতেমা দম্পতির প্রথম সন্তান জন্মগ্রহণ করবে। এ নিয়ে পরিবারের সদস্যদের মাঝে আনন্দের কমতি ছিল না। প্রসব বেদনার কারণে যথা সময়ে ফাতেমা বেগমকে হাসপাতালে ভর্তি করাও হয়েছিল। অস্ত্রোপচারের মাধ্যমে দুই কন্যা শিশুর জন্মও দেন তিনি।

তবে দুই নবজাতককে দেখে আনন্দের বদলে প্রথমে আৎকে ওঠেন পরিবারের সদস্যরা। কারণ নবজাতক দুজন একে অপরের পেটের সাথে জোড়া লেগে আছে। আর জোড়া লাগানো দুই নবজাতকের শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ ঠিক থাকলেও দুজনের শরীরেই একটি মাত্র লিভার রয়েছে।

নবজাতকের দাদা শওকত আলী বলছিলেন, ‘প্রথমে ভয় পেলেও চিকিৎসকরা তাদের আশ্বস্ত করেন, ভয় পাওয়ার কিছু নেই। অস্ত্রোপচারের মাধ্যমে দুই কন্যাকে আলাদা করা যাবে। তবে এজন্য তাদের ঢাকায় নিয়ে যাওয়া প্রয়োজন। অপারেশনে দরকার পড়বে বেশ টাকার, তাদের সেই সামর্থ নেই বলে অনেকটা দুশ্চিন্তায় পড়েছেন। এজন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন তিনি।’

ফাতেমা বেগমের বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর গ্রামে। গত ২৫ জানুয়ারি বিকেলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রেপচারের মাধ্যমে দুই শিশুর জন্ম দেন তিনি। এরপর থেকেই তার শিশু দুটিকে শিশু সার্জারি বিভাগের ইনকিউভেটরে রাখা হয়েছিল। দুই মেয়ে এবং তাদের মা সুস্থ আছেন বলে জানিয়েছেন শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. নূরুল আলম।

তিনি জানান, এ দুই নবজাতকেরেই কিডনি, হার্ট ও ফুসফুস আলাদা রয়েছে। শুধুমাত্র লিভার একটি। অপারেশনের মাধ্যমে তাদের আলাদা করে লিভার সংস্থাপনের মাধ্যমে সুস্থ ও স্বাভাবিক করে তোলা সম্ভব। তবে ওসমানী হাসপাতালে প্রযুক্তিগত কিছু সংকট থাকায় তাদের ঢাকায় রেফার্ড করা হয়েছে।’

শনিবার দুপুরে হাসপাতালের শিশু সার্জারি বিভাগ থেকে ছাড়পত্র নিয়ে গ্রামের বাড়িতে ফিরেছেন তাদের পরিবার। এ বিষয়ে তাদের মামা নজরুল ইসলাম রাত ১১টায় মুঠোফোনে বলেন, চিকিৎসকদের পরামর্শক্রমে দিনেই তার দুই ভাগ্নিকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। রোববার সকালে তাদের ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবেন।’

তিনি জানান, তার বোনের পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। এ কারণে ঢাকায় নিয়ে অপারেশন করার সামর্থ নেই। তারা চিকিৎসা ব্যয়ের জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’

ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান সাংবাদিকদের জানান, শিশু দুটিকে আলাদা করতে অস্ত্রোপচার করতে হবে। অস্ত্রোপচারের পর ‘নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট-এনআইসিইউ’ এনআইসিইউ সার্পোটের প্রয়োজন পড়তে পারে।’

কিন্তু ওসমানী হাসপাতালে এখনও এনআইসিইউ চালু না হওয়ায় শিশু দুটিকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026

Latest News

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa