Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা এসএসসি পরীক্ষায় সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ডিএমপির নিষেধাজ্ঞা
শিক্ষা

এসএসসি পরীক্ষায় সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ডিএমপির নিষেধাজ্ঞা

By Shamim Rezaনভেম্বর 13, 20215 Mins Read

এসএসসি পরীক্ষায়

Advertisement

জুমবাংলা ডেস্ক : রবিবার থেকে শুরু হচ্ছে এ বছরের এসএসসি ও দাখিল পরীক্ষা।পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বিপিএম (বার) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানে হয়। নিষেধাজ্ঞাকালে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ আদেশ রবিবার থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালে বলবৎ থাকবে।

আরও পড়ুন : এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের মানতে হবে যেসব নির্দেশনা। ক’’রো’’না ম’’হা’’মারী’’র কারণে বন্ধ থাকার পর আগামী রোববার সারা দেশে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। এবারের পরীক্ষায় অংশ নেবে মোট ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী। এর মধ্যে এসএসসিতে ১৮ লাখ ৯৯৮ জন, দাখিলে তিন লাখ এক হাজার ৮৮৭ জন এবং ভোকেশনালে এক লাখ ২৪ হাজার ২২৮ জন। শিক্ষাবোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, গত বছরের তুলনায় ২০২১ সালে পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ৭৯ হাজার ৩৩৪ জন। পরীক্ষা বৃদ্ধির গড় হার ৮ দশমিক ৭৬ শতাংশ। এবার মোট প্রতিষ্ঠান বেড়েছে ১৫১টি এবং কেন্দ্র বেড়েছে ১৬৭টি। মোট কেন্দ্র তিন হাজার ৬৭৯টি এবং মোট প্রতিষ্ঠান ২৯ হাজার ৩৫টি।

ঢাকা শিক্ষাবোর্ড সূত্র জানায়, রোববার থেকে শুরু হওয়া পরীক্ষায় প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দেড় ঘণ্টা অনুষ্ঠিত হবে। প্রথম দিন কোরআন মজিদ ও তাজভিদ পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে একই দিন একই সময়। হাদিস শরিফ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ নভেম্বর। ইসলামের ইতিহাস ও রসায়ন (তত্ত্বীয়), তাজভিদ নসর ও নজম (মুজাব্বিদ গ্রুপ) এবং তাজভিদ (হিলফুল কোরআন গ্রুপ) পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর রবিবার।

পরীক্ষার বিশেষ নির্দেশনায় জানানো হয়, কোভিড-১৯ অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষার সময় এক ঘণ্টা ৩০ মিনিট।

ক’’রো’’না’’য় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সংক্ষিপ্ত সিলেবাসে এবার একজন শিক্ষার্থীকে নৈর্বাচনিক তিনটি বিষয়ের পরীক্ষা দিতে হবে। আবশ্যিক পরীক্ষা এ বছর হবে না। সূচিতে প্রকাশিত বিষয়গুলোর মধ্যে যার যে নৈর্বাচনিক বিষয় রয়েছে সে সেই বিষয়ের পরীক্ষা দেবে। তবে একজনকে নৈর্বাচনিক তিনটি বিষয়ের পরীক্ষা দিতে হবে।

এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য গত রোববার ৯ নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পরিপত্রে বলা হয়েছে, ২০২১ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্দেশনাসমূহ সবাইকে পালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এসএসসি পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা

১. পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে সব পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থী নির্ধারিত সময়ের পর পরীক্ষা কেন্দ্রে আসলে রেজিস্ট্রারে নাম, রোল নম্বর, প্রবেশের সময় ও বিলম্বের কারণ উল্লেখ করতে হবে। বিলম্বে আসা পরীক্ষার্থীদের তালিকা প্রতিদিন কেন্দ্রসচিব সংশ্লিষ্ট বোর্ডকে জানাবে।

২. কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা মোবাইল ফোনের সুবিধাসহ ঘড়ি, কলম বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না। কেন্দ্রসচিব ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাবিহীন একটি সাধারণ (ফিচার) ফোন ব্যবহার করতে পারবেন। অননুমোদিত ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৩. প্রত্যেক কেন্দ্রের জন্য একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট/কর্মকর্তারা (ট্যাগ অফিসার) নিয়োগ দিতে হবে। ট্রেজারি বা থানা বা নিরাপত্তা হেফাজত থেকে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তাঁর মনোনীত উপযুক্ত প্রতিনিধি ট্যাগ অফিসারসহ প্রশ্নপত্র গ্রহণ করে পুলিশ প্রহরায় কেন্দ্রে নিয়ে যাবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বা ট্যাগ অফিসারের উপস্থিতি ছাড়া প্রশ্ন বের করা যাবে না বা বহন করা যাবে না।

৪. ট্রেজারি বা থানা বা নিরাপত্তা হেফাজত থেকে পরীক্ষার কেন্দ্রে বহুমুখী নির্বাচনী প্রশ্নসহ রচনামূলক বা সৃজনশীলের সব সেট প্রশ্নই নিতে হবে। সেট কোড পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে জানানো হবে। সে অনুযায়ী নির্ধারিত সেট কোডে পরীক্ষা গ্রহণ করতে হবে। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ট্যাগ অফিসার), কেন্দ্রসচিব এবং পুলিশ কর্মকর্তার উপস্থিতি ও স্বাক্ষরে বিধি অনুযায়ী প্রশ্নপত্রের প্যাকেট খুলে ফেলতে হবে।

৫. পরীক্ষা চলাকালে এবং পরীক্ষা অনুষ্ঠানের আগে বা পরে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্ট কাজে নিয়োজিত ব্যক্তিরা ছাড়া অন্যদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। এ সময়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশকারী অননুমোদিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৬. অনিবার্য কারণে কোনো পরীক্ষা বিলম্বে শুরু করতে হলে যত মিনিট পরে পরীক্ষা শুরু হবে, পরীক্ষার্থীদের সে সময় থেকে যথারীতি প্রশ্নপত্রে উল্লেখিত নির্ধারিত সময় দিতে হবে।

৭. পরীক্ষা কেন্দ্রে ও প্রশ্ন পরিবহনে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

৮. প্রশ্নপত্র ফাঁস কিংবা পরীক্ষার্থীদের কাছে উত্তর সরবরাহে জড়িত ব্যক্তিবর্গের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসন কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসসংক্রান্ত গুজব কিংবা এ কাজে তৎপর চক্রগুলোর কার্যক্রমের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগ নজরদারি জোরদার করবে।

৯. কোভিড-১৯ অতিমারির কারণে শিক্ষার্থী, অভিভাবক ও পরীক্ষা সংশ্লিষ্ট সবাইকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিত করতে হবে। এ জন্য একজনের বেশি অভিভাবক পরীক্ষার্থীর সঙ্গে আসতে পারবেন না। তা ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে ৫ সেপ্টেম্বর জারি করা গাইডলাইনের নির্দেশনা পালন করতে হবে।

এছাড়াও কোডিড-১৯ অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানপ্রধানের কাছ থেকে পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন আগেই প্রবেশপত্র সংগ্রহ করবে।

সর্বশেষ শুক্রবার আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে ঢাকায় পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া অন্য কাউকে চলাফেরা বা অবস্থান করতে দেয়া হবে না বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। এ নিষেধাজ্ঞা আগামী রোববার থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে বলবৎ থাকবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা : ‘ঝামেলামুক্ত’ সেবা দিচ্ছে ‘হ্যাসল ফ্রি এডুকেশন’

জুন 20, 2026
উপবৃত্তি

উপবৃত্তি পেতে হলে ২০ জুনের আগেই মোবাইল ব্যাংকিং যাচাই করতে হবে

জুন 19, 2026
এসএসসি পরীক্ষার ফলাফল

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা

জুন 18, 2026

Latest News

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা : ‘ঝামেলামুক্ত’ সেবা দিচ্ছে ‘হ্যাসল ফ্রি এডুকেশন’

উপবৃত্তি

উপবৃত্তি পেতে হলে ২০ জুনের আগেই মোবাইল ব্যাংকিং যাচাই করতে হবে

এসএসসি পরীক্ষার ফলাফল

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা

জরুরি নির্দেশনা

শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য জরুরি নির্দেশনা

প্রতিষ্ঠানপ্রধানদের বেতন-ভাতা

ভুল তথ্য দেওয়ায় এমপিও প্রতিষ্ঠানপ্রধানদের বেতন-ভাতা বন্ধ হচ্ছে

Sikkha Minister

কারিগরিতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ, জবি’র প্রতি থাকবে সুনজর : শিক্ষামন্ত্রী

কুবি শিক্ষার্থী

কুবি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ায় পড়ার সুযোগ, আবেদন শুরু

শিক্ষা মন্ত্রণালয়

মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন বার্তা

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

৪৪৬০ প্রাথমিক বিদ্যালয় সংস্কারে প্রায় ৬৭ কোটি টাকা দিল সরকার

এইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa