Advertisement
জুমবাংলা ডেস্ক : স্পেনের মাদ্রিদভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্স র‍্যাংকিংয়ে বিশ্বের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রকাশিত তালিকায় ৩৮তম অবস্থানে রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিশ্বের বিভিন্ন দেশের ৩১ হাজার উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং-২০২৪ সালের প্রথম সংস্করণের (জানুয়ারি) প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে, ২০২৩ সালের দ্বিতীয় সংস্করণে (জুলাই) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ৩৮তম। যার বৈশ্বিক অবস্থান চার হাজার ৪৬২তম।

ওয়েবমেট্রিক্সের প্রতিবেদন অনুসারে, দেশসেরা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এদিকে গত বছরের মতো একই অবস্থানে রয়েছে কুবি। বিশ্বের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৩৮তম স্থানে অনড়। তবে বৈশ্বিকভাবে এক ধাপ এগিয়ে চার হাজার ৪৬১তম হয়েছে।

প্রসঙ্গত, এই র‍্যাংকিং প্রণয়নে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষণ পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, অর্থনৈতিক প্রাসঙ্গিকতাসহ সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ভূমিকা বিবেচনা করে মাদ্রিদ ভিত্তিক এই প্রতিষ্ঠান। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটের কন্টেন্ট ছাড়াও তাদের গবেষক ও প্রবন্ধ বিবেচনায় নিয়ে এই তালিকা তৈরি করা হয়। ২০০৪ সাল থেকে ওয়েবমেট্রিক্স নিয়মিত বিশ্ববিদ্যালয়ের এ র‍্যাংকিং প্রকাশ করে আসছে। প্রতি বছর জানুয়ারি ও জুলাই মাসে তারা এটি প্রকাশ করে থাকে।

ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম মেলার শেষদিন আজ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.