জুমবাংলা ডেস্ক : বাংলাদেশের ঝিনাইদহের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিমের খুনের তদন্তের স্বার্থে কলকাতায় এসে ডিএনএ পরীক্ষার নমুনা দিয়েছেন মেয়ে ফিরদৌস মুমতারিন ডোরিন।

Advertisement

পশ্চিমবঙ্গ সিআইডি সূত্রের খবর, উদ্ধার হওয়া দেহাংশ যে সংসদ সদস্যেরই তা নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা জরুরি ছিল। তদন্তকারীরা জানিয়েছেন, তাই মেয়ের ডিএনএ নমুনা সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। ডিএনএ নমুনা এবং দেহাংশ মিলে গেলে অপরাধের জোরালো প্রমাণ হাতে আসবে।

উল্লেখ্য, গত ১২ মে চিকিৎসা করাতে কলকাতায় এসেছিলেন ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম। ১৩ মে চিকিৎসার নাম করে বরাহনগরের আবাসস্থল থেকে বেরেনোর পর নিখোঁজ ছিলেন। নিখোঁজের মামলাও রুজু হয়েছিল। তদন্তে নেমে রাজ্য পুলিশের এসটিএফ এবং বরাহনগর থানা জানতে পারে, নিউ টাউনের একটি আবাসনে নিয়ে গিয়ে তাকে খুন করেছে কয়েক জন বাংলাদেশি। সেই মামলায় সিআইডি জিহাদ হাওলাদার এবং মুহম্মদ সিয়ামকে গ্রেপ্তার করে। বাংলাদেশ পুলিশ গ্রেপ্তার করে শিমূল ভুঁইয়া, শেলাস্তি রহমান, ফয়জল এবং মস্তাফিজুর নামে চার অভিযুক্তকে। তবে ওই ঘটনার মূল চক্রান্তকারী নিহতের বাল্যবন্ধু আখতারুজ্জামান শাহিন ফেরার।

অর্ধশত বিচারকের দুর্নীতি তদন্তের রিট খারিজ

কলকাতায় আটকদের জিজ্ঞাসাবাদ করে সংসদ সদস্যের দেহাংশ আবাসনের সেপটিক ট্যাংক ও হাড়গোড় কাছাকাছি একটি খাল থেকে উদ্ধার করেছিল। জানা যায়, নৃশংসভাবে খুন করার কাহিনী। সিআইডি ইতিমধ্যেই জিহাদ এবং সিয়ামের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে। তবে তিন মাস আগে বারাসত আদালতে চার্জশিট জমা দেওয়া হলেও এখনও চার্জ গঠন হয়নি।

সিআইডির সূত্রে বলা হয়েছে, শিগগিরই চার্জ গঠন করে বিচারের প্রক্রিয়া শুরু করা যাবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.