আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রতিদিন পুরুষদের সঙ্গে প্রেম করার কল্পনা করতেন। প্রাক্তন প্রেমিকা অ্যালেক্স ম্যাকনেয়ারকে লেখা এক চিঠিতে ৪০ বছর আগে বিষয়টি লিখেছিলেন ওবামা। সম্প্রতি পুরনো এই চিঠি প্রকাশ্যে এনেছে নিউ ইয়র্ক পোস্ট।

কল্পনায় রোজ পুরুষের সঙ্গে প্রেম করি ; প্রেমিকাকে লেখা চিঠিতে ওবামা

চিঠিটিতে সাবেক প্রেমিকা অ্যালেক্স ম্যাকনেয়ারকে নিজের মানসিকতা জানিয়েছিলেন ওবামা। চিঠিটিতে ওবামা লিখেছিলেন, ‘তুমি জানো? আমি রোজ পুরুষদের সঙ্গে প্রেম করি, তবে সেটা শুধু কল্পনায়।’

চিঠিতে তিনি আরও উল্লেখ করেন যে, তিনি নারী ও পুরুষের দুটি সত্তাই মনে ধারণ করেন। তবে শারীরিকভাবে তিনি একজন পুরুষ এবং সেটা মেনে নিয়েছেন তিনি।

১৯৮২ সালের নভেম্বরে চিঠিটি লেখা হয়েছিল। তখন ওবামার বয়স মাত্র ২১ বছর। প্রেমিকা ম্যাকনায়ার ও তিনি একসঙ্গে লস অ্যাঞ্জেলসের অক্সিডেন্টাল কলেজে পড়তেন। বর্তমানে জর্জিয়ার আটলান্টায় এমোরি বিশ্ববিদ্যালয়ে চিঠিটি রাখা আছে।

সম্প্রতি পুলিৎজারজয়ী ইতিহাসবিদ ও বারাক ওবামার জীবনী লেখক ডেভিড গ্যারো দাবি করেছেন, ওবামা নিয়মিত পুরুষদের প্রতি আকর্ষণের বিষয়ে কল্পনা করতেন। এই দাবি করার পর চলতি মাসের শুরুর দিকে চিঠির বিষয়বস্তু নতুন করে দৃষ্টি আকর্ষণ করেছে। কিছু বছর আগে ২০১৭ সালে গ্যারো ওবামার জীবন নিয়ে ‘রাইজিং স্টার: দ্য মেকিং অব বারাক ওবামা’ শিরোনামে একটি বই লিখেছিলেন।

লন্ডনভিত্তিক ট্যাবলেট সাময়িকীকে গত ২ আগস্ট দেওয়া এক সাক্ষাৎকারে গ্যারো ব্যাখ্যা করেছেন,কিভাবে তিনি ওবামার তিন প্রাক্তন প্রেমিকের কাছ থেকে চিঠি পেয়েছিলেন। এরপর তিনি ওবামার ক্যারিয়ারের শুরুটা তুলে ধরার চেষ্টা করেন তার বইতে। গ্যারো বলেছেন, ‘ম্যাকনায়ার যখন আমাকে ওবামার চিঠিগুলো দেখালেন, তখন তিনি চিঠির একটি অনুচ্ছেদ সম্পাদনা করলেন। ওই অনুচ্ছেদের বিষয়ে তিনি উল্লেখ করেছিলেন যে এটি সমকামিতা প্রসঙ্গে।’

ম্যাকনেয়ার ওই চিঠিগুলো এমোরি বিশ্ববিদ্যালয়ের কাছে বিক্রি করেছিলেন। যেহেতু এমোরি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চিঠিগুলির ছবি তোলার অনুমতি দেয়নি, তাই গ্যারো অধ্যাপক হার্ভে ক্লেহারকে প্রেমের চিঠিগুলি হাতে অনুলিপি করতে বলেছিলেন। এজন্য তিনি হার্ভেকে এমোরি বিশ্ববিদ্যালয়ের আর্কাইভে যেতে বলেন। হার্ভে সেখানে একটি পেনসিল দিয়ে চিঠির অনুলিপি করেন। সেই চিঠিতেই পুরুষদের সঙ্গে প্রেম করার বিষয়ে ওবামার নিয়মিত কল্পনার কথা লেখা ছিল।

জীবনী লেখার সময় সাবেক প্রেসিডেন্ট ওবামা গ্যারোকে সহযোগিতা করেছিলেন বলে জানায় গ্যারো। এর আগে গ্যারো তিন দিন আট ঘণ্টারও বেশি সময় ধরে ওবামার সাক্ষাৎকার নেন। তবে ওবামা এখনও এই চিঠির বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

 

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.