Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা কাথা-বালিশ নিয়ে ভিসির বাসভবনে ঢাবি শিক্ষার্থীরা
ক্যাম্পাস শিক্ষা

কাথা-বালিশ নিয়ে ভিসির বাসভবনে ঢাবি শিক্ষার্থীরা

By Shamim RezaOctober 29, 2019Updated:October 29, 20192 Mins Read

2503
ছবি : সংগৃহীত
Advertisement
জুমবাংলা ডেস্ক : গণরুমের যন্ত্রণা থেকে মুক্তি পেতে কাথা-বালিশ নিয়ে ভিসির বাসায় সামনে অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। ভিসির বাসায় প্রবেশ করতে চাইলে শিক্ষার্থীদের বাধা দেন প্রক্টরিয়াল টিমের সদস্যরা। এরপর তারা বাসভবনের সামনে অবস্থান নেন।

জানা যায়, মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে ডাকসু সদস্য তানভীর হাসান সৈকতের নেতৃত্ব গণরুমের শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

স্লোগানে তারা বলেন, ‘যাচ্ছি পচে গণরুমে, এখানে নাকি স্বপ্ন জমে’, ‘গণরুমের বঞ্চনা মানি না মানব না’, ‘গণরুমে আমরা থাকি, প্রশাসন খায়-দায় ঘুমায় নাকি’, ‘আমরা এখন চুপসে গেছি, জ্ঞানশূন্য কালোমাছি’ ইত্যাদি।

গণরুম বন্ধের দাবিতে তানভীর হাসান সৈকত বলেন, উপাচার্য আমাদের সর্বোচ্চ অভিভাবক। গণরুমের বঞ্চনা সহ্য করতে না পেরে আমরা উপাচার্যের বাসায় উঠতে এসেছি। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক হিসেবে উপাচার্য আমাদের সঙ্গে অভিভাবকসুলভ আচরণ করেননি। তাই বাধ্য হয়ে তার বাসভবনের সামনেই অবস্থান নিয়েছি।

সহকারী প্রক্টর আবদুর রহিম বলেন, ‘এটা তো একদিনে সমাধান করা যাবে না। শিক্ষার্থীরা দাবি জানাতেই পারে। আমি তাদের সঙ্গে কথা বলেছি। কিন্তু আমার কথা তারা শোনেনি। উপাচার্যের সঙ্গে সরাসরি কথা বলতে চাচ্ছে। স্যার একটি প্রোগ্রামে আছেন। আমরা স্যারের সঙ্গে কথা বলার চেষ্টা করছি।’

এ ঘটনায় ভিসির বাসভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল ১০টার দিকে ঘটনাস্থলে আসেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান।

তিনি বলেন, ‘আমরা এমনিতে দেখতে এসেছি। এ বিষয়ে যা বলা প্রয়োজন বিশ্ববিদ্যালয়ের স্যাররা বলবেন।’

শিক্ষার্থীরা গণরুম সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছেন। সূত্র : একুশে টিভি অনলাইন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
book

৫ হাজার পিস সরকারি পাঠ্যবই গোপনে বিক্রির চেষ্টা মাদরাসা সুপারের

June 22, 2026
Primary Exam

প্রাথমিকে বৃত্তির ফল প্রকাশ নিয়ে যা জানাল অধিদফতর

June 22, 2026
Sikkha

আগামী ৩ মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগ : শিক্ষামন্ত্রী

June 22, 2026

Latest News

book

৫ হাজার পিস সরকারি পাঠ্যবই গোপনে বিক্রির চেষ্টা মাদরাসা সুপারের

Primary Exam

প্রাথমিকে বৃত্তির ফল প্রকাশ নিয়ে যা জানাল অধিদফতর

Sikkha

আগামী ৩ মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগ : শিক্ষামন্ত্রী

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা : ‘ঝামেলামুক্ত’ সেবা দিচ্ছে ‘হ্যাসল ফ্রি এডুকেশন’

উপবৃত্তি

উপবৃত্তি পেতে হলে ২০ জুনের আগেই মোবাইল ব্যাংকিং যাচাই করতে হবে

এসএসসি পরীক্ষার ফলাফল

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা

জরুরি নির্দেশনা

শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য জরুরি নির্দেশনা

প্রতিষ্ঠানপ্রধানদের বেতন-ভাতা

ভুল তথ্য দেওয়ায় এমপিও প্রতিষ্ঠানপ্রধানদের বেতন-ভাতা বন্ধ হচ্ছে

Sikkha Minister

কারিগরিতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ, জবি’র প্রতি থাকবে সুনজর : শিক্ষামন্ত্রী

কুবি শিক্ষার্থী

কুবি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ায় পড়ার সুযোগ, আবেদন শুরু

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa