Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুুুুুুুুুুুুুুুুুুরে উপজেলার শহীদ ময়েজউদ্দিন মুক্তমঞ্চে এ বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার তুমলিয়া বালক উচ্চ বিদ্যালয় বিজয়ী।

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মো. নায়েবুর রহমান মাসুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত প্রমুখ।

‘দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য’ এই বিষয়ের উপর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন সেন্ট মেরীস গার্লস হাই স্কুল এন্ড কলেজ এবং বিপক্ষে ছিলেন তুমলিয়া বালক উচ্চ বিদ্যালয়। দুই পক্ষের প্রাণবন্ত যুক্তিতর্ক এবং দুর্নীতি বিরোধী বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণে সেন্ট মেরীস গার্লস হাই স্কুল এন্ড কলেজকে পরাজিত করে তুমলিয়া বালক উচ্চ বিদ্যালয় বিজয়ী হন। প্রতিযোগিতায় সেরা বক্তা নির্বাচিত হন সেন্ট মেরীস গার্লস হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মেহজামিন।

বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালনা করে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু নাদির সিদ্দিকী। এতে বিচারক হিসেবে ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা মির্জা ফারজানা শারমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার ও উপজেলা সহকারী প্রোগ্রামার মো. উদয় হোসেন মিল্টন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google