নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল ও স্বল্প-জীবনকালীন সরিষার জাত বিনাসরিষা-১১ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

কালীগঞ্জে বিনা সরিষা-১১ জাতের মাঠ দিবস

Advertisement

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর আঞ্চলিক গবেষণা কেন্দ্রের আয়োজন ও অর্থায়নে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ময়মনসিংহ বিনা মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।

গাজীপুর বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ আহম্মেদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ময়মনসিংহ বিনা প্রকল্প পরিচালক ড. মোঃ রফিকুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম।

এতে সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য হাসিনা বেগম, উপসহকারী কৃষি কর্মকর্তা সেলিনা আক্তার, মো. ছরোয়ার জাহান হিরো স্থানীয় কৃষক-কৃষাণী, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কালীগঞ্জে চাকরি মেলায় চাকরি পেলো ১০৫ প্রশিক্ষিত নারীর

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google