নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে উপজেলার জামালপুর ইউনিয়নের দোলান বাজারে ৩টি মামালায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কালীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা

Advertisement

মঙ্গলবার (০৫ নভেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি এ দণ্ডাদেশ প্রদান করেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক নূরী তাসমিন ঊর্মি বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে উপজেলার দোলান বাজারে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় রাইসুল ইসলাম (৩০), আব্দুল জলিল (৫২) ও ফজলুল হক (৫৮) নামের বাজারের ৩ ব্যবসায়িকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ৩টি মামলায় এ জরিমানা করা হয়। নিয়মিত কাজের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালতের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের বিচারক।

অভিযানকালে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান পিপিএম, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম সহ থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

কলমাকান্দায় বিদ্যুৎপৃষ্টে সাবেক সেনাসদস্যসহ নিহত ২

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google