জুমবাংলা ডেস্ক : কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও কৃষির সাফল্যের মূল কারিগর আমাদের কৃষকেরা। কিন্তু তাদের কোনো মূল্যায়ন হয় না। এ বিষয় থেকে বের হয়ে আসতে হবে। কৃষকদের মূল্যায়ন করতে হবে।’

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

Advertisement

আজ বৃহস্পতিবার রাজধানীর দিলকুশার বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনে (বিএডিসি) আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন। কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মতবিনিময়কালে উপদেষ্টা সার ও বীজ সরবরাহ, সেচ ব্যবস্থা, প্রান্তিক পর্যায়ে কৃষকদের সেবা প্রদান, অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ে আলোকপাত করেন এবং বিএডিসির কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হন।

কৃষি উপদেষ্টা কৃষি উৎপাদন প্রসঙ্গে তিনি বলেন, কৃষকেরা ওই ফসলই চাষ করে, যাতে তারা লাভবান হয়। উৎপাদন খরচের তথ্যগত ভুল কৃষকদের ক্ষতিগ্রস্ত করে। তারা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়। উৎপাদন খরচের সঠিক তথ্য বের করতে হবে। পরিসংখান সঠিক হতে হবে, তাতে কৃষক উপকৃত হবে।

উপদেষ্টা বলেন, প্রয়োজনের অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার রোধ করতে হবে। ইউরিয়া সারের মাত্রাতিরিক্ত ব্যবহার জমির দীর্ঘ মেয়াদে ক্ষতি করে, এ বিষয়টি কৃষকদের বোঝাতে হবে। ইউরিয়া সারের ব্যবহার সীমিত করতে হবে। উপদেষ্টা সার ও বীজ সময়মতো কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিএডিসির কর্মকর্তাদের নির্দেশ দেন।

জলবায়ু রক্ষায় বিশ্ব অর্থনীতির সংস্কার চান ড. ইউনূস

কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে উপদেষ্টা বলেন, এখন কাজ করার সুন্দর পরিবেশ বিদ্যমান। এই সময়ে ভালো কাজ উপহার দিতে হবে। দুর্নীতি থেকে সরে না আসলে দেশের উন্নতি হবে না। নিজেকে পরিশুদ্ধ করে দেশের জন্য কাজ করতে হবে।

এ সময় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, বিএডিসির চেয়ারম্যান আবদুল্লাহ সাজ্জাদ উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.