জুমবাংলা ডেস্ক : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরে ধরা পড়েছে একটি রুপালি ইলিশ। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের এনামুল হক মিয়া মেম্বারের প্রজেক্টের পুকুরে মাছটি ধরা পড়ে।

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, আমি ইলিশ মাছের ছবি দেখেছি। এটি একেবারে অরজিনাল টাটকা ইলিশ। চরফকিরা ও চর এলাহী ইউনিয়ন হচ্ছে নদী বেষ্টিত এলাকা। হয়তো জোয়ারের পানিতে ইলিশ মাছ ঢুকে পড়ে এ পুকুরে বড় হয়। পাশাপাশি ওই অঞ্চলের অনেক পুকুরে নোনা পানির মিশ্রণ রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



