Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ক্লাসরুম সঙ্কটে জবির একাধিক বিভাগ
শিক্ষা

ক্লাসরুম সঙ্কটে জবির একাধিক বিভাগ

By Shamim RezaDecember 8, 20213 Mins Read

ক্লাসরুম

Advertisement

জুমবাংলা ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিজ্ঞান অনুষদের চারটি বিভাগে শ্রেণিকক্ষ সঙ্কট তীব্র আকার ধারণ করেছে। পর্যাপ্ত শ্রেণিকক্ষের অভাবে বিঘ্নিত হচ্ছে শিক্ষা কার্যক্রম।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচতলায় করোনাকালীন বন্ধের আগে ছয়টি ক্লাসরুম ছিল। সেখানে পরিসংখ্যান বিভাগের দুটি কক্ষ, গণিত বিভাগের একটি, রসায়ন বিভাগের একটি এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের একটি শ্রেণিকক্ষ ও একটি সেমিনার কক্ষ ছিল।

পরবর্তীতে নিচতলার পুরোটা সংস্কার করে একপাশে আধুনিক মেডিক্যাল সেন্টার ও অন্যপাশে রেজিস্ট্রার দপ্তরের অফিস করা হয়। ফলে রফিক ভবনের নিচতলার ক্লাসরুমগুলো সংস্কার হওয়ায় বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও উদ্ভিদবিজ্ঞান বিভাগে রয়েছে একটিমাত্র ক্লাসরুম। এমন অবস্থায় পাশের বিভাগগুলোর ক্লাসরুম ধার করে নেয়া হচ্ছে চলমান সেমিস্টার পরীক্ষা।

রসায়নের দুটি, গণিতের একটি আর মাঝেমধ্যে পদার্থবিজ্ঞানের রুম নিয়ে পরীক্ষা নিচ্ছে পরিসংখ্যান বিভাগ। উদ্ভিদবিজ্ঞান বিভাগের পরীক্ষা নেয়া হচ্ছে পাশের প্রাণিবিদ্যা ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের অধীনে একটি কক্ষে। এছাড়া রসায়ন বিভাগের পরীক্ষা নেয়ার সময় পরিসংখ্যান বিভাগের কক্ষ ব্যবহার করা হয়।

এদিকে গণিত বিভাগের দুটি ক্লাসরুমে মাস্টার্সের দুই ব্যাচসহ মোট ছয়টি ব্যাচের পরীক্ষা নেয়া হয়। এ বিভাগে সবকটি ব্যাচের সমন্বয় করে পরীক্ষা নিলেও পরিসংখ্যান ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের পরীক্ষা নিতে সমস্যা হচ্ছে। এমনকি রুমের অভাবে পরীক্ষা নির্ধারিত সময়ে নেয়া যাচ্ছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক পরিসংখ্যান বিভাগের এক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ে আমাদের ব্যাচের অন্যান্য বন্ধুদের দুই সেমিস্টারের পরীক্ষা শেষ হলেও আমাদের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা জানুয়ারিতে হবে বলে জানিয়েছে বিভাগ। এতে আমরা সেশনজটে পড়তে পারি। অতিদ্রুত ক্লাসরুম বরাদ্দ দিয়ে আমাদের পরীক্ষা নেয়ার দাবি জানাচ্ছি।

উদ্ভিদবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী তাদের বিভাগের ক্লাসরুম সঙ্কটের কথা জানান। বিভাগে পাঁচটি ব্যাচের বিপরীতে ক্লাসরুম রয়েছে একটি, আর ল্যাব রয়েছে দুটি।

পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন বলেন, আমাদের একটা ক্লাসরুম হওয়ায় পাশের ডিপার্টমেন্টগুলোর রুম ধার করে পরীক্ষা নিচ্ছি। মেডিক্যাল সেন্টার স্থাপনের সময় রফিক ভবনে থাকা আমাদের রুমগুলো নিয়ে নিয়েছে।

তাদের রুমগুলো নিলেও বিভাগকে জানানো হয়নি বলে অভিযোগ করেন তিনি। তবে পুরো বিভাগ স্থানান্তর করা হবে বলে প্রশাসন আশ্বাস দিয়েছে বলে জানান ওই বিভাগীয় চেয়ারম্যান।

উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী সাখাওয়াত হোসেন বলেন, রফিক ভবনের নিচে আমাদের বিভাগের জন্য বরাদ্দকৃত কক্ষ দুটি যখন নেয়া হয়। তখন সাবেক উপাচার্য বলেছিলেন যে, আমাদের নতুন ভবনে (নিউ একাডেমিক ভবন) শিগগিরই ক্লাসরুম দেয়া হবে। এরপর আমাদের নতুন উপাচার্য এলে আমরা তার কাছে বিষয়টি জানালে উনি একটি কমিটি করে দেন, যে আলোচনা করে কোথায় রুম দিলে ভালো হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী বলেন, ‘আমরা পুরো বিশ্ববিদ্যালয়ে একটি সার্ভে করেছি। কোন বিভাগের অধীনে কতটুকু জায়গা আছে। সার্ভের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে কার কতোটুকু প্রয়োজন বা কোনো বিভাগের কোনো চাহিদা আছে কি-না।

বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের ক্লাসরুম ও কক্ষ বরাদ্দ দেয়ার জন্য রয়েছে স্পেস বরাদ্দ কমিটি। কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এবং সদস্য সচিব প্রকৌশল দপ্তরের উপ-প্রধান প্রকৌশলী (সিভিল) মো. আমিরুল ইসলাম।

কমিটির সদস্য সচিব প্রকৌশল দপ্তরের উপ-প্রধান প্রকৌশলী (সিভিল) মো. আমিরুল ইসলাম বলেন, স্পেস বরাদ্দ কমিটির পরবর্তী সভায় রফিক ভবনের নিচতলায় সে চারটি বিভাগের ক্লাসরুম ছিল, তাদের কক্ষ দেয়ার বিষয়টিকে প্রাধান্য দেয়া হবে।

বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের কিছু ডিপার্টমেন্ট ছাড়া সব ডিপার্টমেন্টেই জায়গা সঙ্কট আছে। আমি দায়িত্ব নেয়ার পর একটি স্পেস বরাদ্দ কমিটি করে দিয়েছি। যেখানে ট্রেজারার আছেন, ডিন আছেন, চেয়ারম্যান আছেন, শিক্ষক সমিতির প্রতিনিধি আছেন, প্রকৌশল দপ্তরও আছে। তারা কাজ করছে। তাদের রিপোর্ট পাওয়ার পরে আমরা কাজ শুরু করবো।

তিনি আরও বলেন, কক্ষ সঙ্কটের জন্য পরীক্ষা পেছাবে না। যেহেতু এটা বিশ্ববিদ্যালয়ের জায়গা, কোনো ডিপার্টমেন্টের না, তাই সবাই সবার ক্লাসরুম শেয়ার করবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

August 2, 2026
এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে জরুরি গণবিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডের

July 21, 2026
চাকসু

চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ফুটসাল টুর্নামেন্ট

July 21, 2026

Latest News

SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে জরুরি গণবিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডের

চাকসু

চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ফুটসাল টুর্নামেন্ট

SSC Exam

এইচএসসির রুটিন নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, সতর্ক করলো আন্তঃশিক্ষা বোর্ড

এইচএসসি পরীক্ষা

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির বিজ্ঞপ্তি সঠিক নয়

Brithi

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির

Primary

প্রাথমিকে বদলির পদ্ধতিতে পরিবর্তন, নতুন ৭ শর্ত যুক্ত

SSC

এসএসসির ফল কবে, যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

Logo

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি ও সমমানের ফল

SSC

২০ জুলাই হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, সম্ভাব্য সময় জানাল বোর্ড

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa