Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home শিক্ষকদের তাড়িয়ে ক্লাস নিচ্ছেন নাইটগার্ড-আয়া-দফতরি!
খুলনা বিভাগীয় সংবাদ

শিক্ষকদের তাড়িয়ে ক্লাস নিচ্ছেন নাইটগার্ড-আয়া-দফতরি!

By Saiful IslamAugust 31, 20223 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : নতুন এমপিওভুক্ত হওয়ায় শিক্ষক নিয়োগ বাণিজ্যের অভিযোগ ওঠেছে ঝিনাইদহের শৈলকূপার নিত্যানন্দপুর হাজী মো. শামসুদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিরুদ্ধে। প্রতিষ্ঠাকালীন শিক্ষকদের তাড়িয়ে দিয়ে শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে বিদ্যালয়ের নাইটগার্ড, আয়া ও দফতরি দিয়ে।
ক্লাস নিচ্ছেন নাইটগার্ড-আয়া-দফতরি!
এতে শিক্ষার মান নিয়ে নানা প্রশ্ন ওঠেছে। সেই সঙ্গে দিনের পর দিন কমছে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি। এদিকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষককে দায়ী করছেন ভুক্তভোগী শিক্ষক ও অভিভাবকরা।

জানা যায়, ২০১২ সালে শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর হাজী মো. শামসুদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে সেখানে বিনা বেতনে নিয়মিত পাঠদান করিয়ে আসছেন আসাদুজ্জামান, নাসিরুল ইসলাম, আমির হামজা, রচনা খাতুনসহ বেশ কয়েকজন শিক্ষক। প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক নজরুল ইসলাম চাকরি ছেড়ে দিয়েছেন কয়েক বছর আগে। সম্প্রতি ওই বিদ্যালয়টি এমপিওভুক্তির আওতায় এসেছে।

বিদ্যালয়টি এমপিওভুক্তির পর বিদ্যালয়ের বর্তমান সভাপতি সাহাবুল ইসলাম সাবু বর্তমান প্রধান শিক্ষক রণজিৎ কুমার বিশ্বাসের সঙ্গে যোগসাজশ করে প্রতিষ্ঠাকালীন শিক্ষকদের তাড়িয়ে নিয়োগ বাণিজ্যের পাঁয়তারা করছেন। নতুন করে শিক্ষা অফিসের মাধ্যমে সংশ্লিষ্ট দফতরে শিক্ষক চাহিদা পাঠিয়েছেন। বর্তমানে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন বিদ্যালয়ের দফতরি, নাইটগার্ড ও আয়া।

সরেজমিন বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষকদের তাড়িয়ে দেয়ার কারণে শিক্ষার্থীদের উপস্থিতি একেবারেই কমে গেছে। প্রতি ক্লাসে ৮ থেকে ১০ জন শিক্ষার্থী রয়েছে। তারপরও ক্লাস চলছে না। অষ্টম শ্রেণিতে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের দফতরি ক্লাস নিচ্ছেন। অন্যান্য ক্লাসে পাঠদান করানো হচ্ছে না।

দশম শ্রেণির ছাত্র অর্ণব রায় জানায়, আগের শিক্ষকদের আসতে দেয়া হচ্ছে না। কয়েক দিন পর তাদের এসএসসি পরীক্ষা। কিন্তু এখন তাদের ক্লাস নিচ্ছেন নাইটগার্ড ও দফতরি। এভাবে চললে তাদের পরীক্ষা খারাপ হবে।

শারমিন খাতুন নামে এক ছাত্রী বলে, ‘আগে যেখানে আমাদের ক্লাসে ৪০-৫০ জন ছাত্রছাত্রী আসত। এখন সেখানে ৮-১০ জনও আসছে না। ক্লাস হচ্ছে না, তো এসে কী করবে। আমরা হেড স্যারকে বলেছি যদি ক্লাস নেন তবে আসব। আজ এসেছি, কিন্তু আজও ঠিকমতো ক্লাস হলো না।’

প্রিয়া খাতুন নামে অপর শিক্ষার্থী বলে, ‘আমাদের আগের স্যাররা অনেক ভালো পড়াতেন। আমরা আমাদের আগের স্যারদের ফেরত চাই।’

মনিরুল ইসলাম নামে এক অভিভাবক বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকে যারা মেধা ও শ্রম দিয়ে বিদ্যালয়টি এখানে নিয়ে আসলো, বিদ্যালয়ের সভাপতি সাবু নিয়োগ বাণিজ্য করার জন্য তাদের তাড়িয়ে দিল। এটা খুবই অমানবিক।’ তিনি অভিযোগ করে বলেন, এরই মধ্যে আয়া ও দফতরি পদে অনেক টাকা নিয়ে নিয়োগ দিয়েছে সভাপতি। এই শিক্ষকদের জায়গায় অন্যদের নিয়োগ দিয়ে টাকা নেয়ার ধান্ধা করছেন তিনি।

আসাদুজ্জামান ও আমির হামজা নামের দুই শিক্ষক অভিযোগ করে জানান, তারা এতদিন কষ্ট করে বিদ্যালয়টি দাঁড় করিয়েছেন অথচ তাদের তাড়িয়ে দেয়া হচ্ছে। বিদ্যালয়ে নতুন শিক্ষক নিয়োগ দেয়ার জন্য সভাপতি ও প্রধান শিক্ষক এমনটা করছেন।

তারা আরও অভিযোগ করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণজিৎ ২০২০ সালে স্কুলে যোগদান করেন। কিন্তু ব্যাকডেটে ২০১৩ সালে তার নিয়োগ দেখানো হয়েছে। এটি তদন্ত করে দেখলে মূল ঘটনা বেরিয়ে আসবে।

এ ব্যাপারে বিদ্যালয়ের সভাপতি সাহাবুল ইসলাম সাবু বলেন, নিয়ম অনুযায়ী চাহিদা পাঠানো হয়েছে। এখানে নিয়োগ বাণিজ্যের কোনো বিষয় নেই।

জেলা শিক্ষা অফিসার মনিরুল ইসলাম বলেন, ওই বিদ্যালয় থেকে একটি চাহিদা এসেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখবে।

প্রেমের টানে ইন্দোনেশিয়ার তরুণী ছুটে এলেন সিরাজগঞ্জে

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ক্লাস খুলনা তাড়িয়ে নাইটগার্ড-আয়া-দফতরি! নিচ্ছেন বিভাগীয় শিক্ষকদের সংবাদ
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Meghna General Hospital

নবজাতকের মৃত্যুতে ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ সিভিল সার্জনের!

February 6, 2026
Rita

অশ্লীল নাচের বিষয়ে অবগত ছিলেন না রিতা, তবুও বিরোধীদের অপপ্রচার!

February 5, 2026
ctg-port

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

February 5, 2026
Latest News
Meghna General Hospital

নবজাতকের মৃত্যুতে ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ সিভিল সার্জনের!

Rita

অশ্লীল নাচের বিষয়ে অবগত ছিলেন না রিতা, তবুও বিরোধীদের অপপ্রচার!

ctg-port

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

Manikganj Pic 1

প্রার্থী ঘুমে, গভীর রাতে মাদ্রাসার শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা!

Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.