জুমবাংলা ডেস্ক : এখন থেকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও চলাচল করবে ঢাকার গণপরিবহন ব্যবস্থার অন্যতম সংযোজন মেট্রোরেল। তবে শুক্রবার যাত্রী পরিবহন শুরু হবে বিকাল তিনটা থেকে। চলবে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত।

মেট্রোরেল

Advertisement

এদিকে মেরামত শেষ হওয়ায় আজ খুলবে কাজীপাড়া স্টেশন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড—ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রউফ এ তথ্য জানান।

যানজটের ভোগান্তি থেকে মুক্তি পেতে সাপ্তাহিক ছুটি শুক্রবারও মেট্রো চালানোর দাবি ছিল অনেকদিনের। সেই আক্ষেপ এবার ঘুচলো নগরবাসীর, এবার শুক্রবারও চলবে মেট্রোরেল।

আব্দুর রউফ বলেন, প্রতি শুক্রবার বিকাল ৩টা থেকে শুরু হবে মেট্রো চলাচল। প্রতি ১২ মিনিট পর রাত ৯টা ৪০ পর্যন্ত চলবে ট্রেন।

চাহিদার প্রেক্ষিতে মেট্রোরেল চলাচলের সময়সীমা বাড়ানো হবে বলেও জানান, ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক।

ভোলায় ৫ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদের তথ্য সঠিক নয়: জ্বালানি বিভাগ

এর আগে, ছাত্র-জনতার আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হওয়া কাজীপাড়া আর মিরপুর-১০ স্টেশন চালু হতে এক বছর সময় লাগার পাশাপাশি খরচ হবে কয়েক শ’ কোটি টাকা বলে জানিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। কিন্তু মাত্র দুই মাসের মাথায় শুক্রবার থেকে চালু হচ্ছে কাজীপাড়া মেট্রো স্টেশন, যার জন্য প্রাথমিকভাবে খরচ হয়েছে মাত্র ২০ লাখ ৫০ হাজার টাকা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.