Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ গাজীপুরে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

গাজীপুরে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

By rskaligonjnewsMarch 21, 20242 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেল চুরি সংক্রান্ত একটি মামলা তদন্তে গিয়ে পুলিশ আরও ৯টি মোটরসাইকেলের খোঁজ পেয়েছে। এ ঘটনায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গাজীপুরে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

Advertisement

বুধবার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে শ্রীপুর থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুর জেলা পুলিশের কালিয়াকৈর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন।

এ সময় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জামান, পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন, মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এনায়েত কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা কিশোরগঞ্জ সদর উপজেলার ফিশারি রোড এলাকার সিরু মিয়ার ছেলে শিপন হোসেন (৩০), ময়মনসিংহের নান্দাইল উপজেলার আলীহরগাতি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে দুরন্ত খান (৩০), বৈতাগৈর গ্রামের চন্দন সরকারের ছেলে রঞ্জিত সরকার (২৯), নেত্রকোণার পশ্চিম বিলাশপুর গ্রামের মো. মুন্নাফের ছেলে রিপন মিয়া (২১) ও নান্দাইল উপজেলার সাগর (২১)।

সিনিয়র সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন বলেন, গত ১০ মার্চ রাত দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে এসএম পলাশের মালিকানাধীন একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলার পর তদন্তে নামে শ্রীপুর থানা পুলিশ। তদন্তে নেমেই পুলিশ মোটরসাইকেল চোর চক্রের বড় এক সিন্ডিকেটের সন্ধান পায়। তদন্তে নেমে শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া থেকে দুরন্ত খান ও রঞ্চিত সরকারকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে মাওনা এলাকা থেকে শিপন হোসেনকে গ্রেপ্তার করে গাজীপুরের শ্রীপুর, ময়মনসিংহের গফরগাঁও, নান্দাইল, ঈশ্বরগঞ্জ, কিশোরগঞ্জের সদর, করিমগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় অভিযান চালানো হয়। এ সময় তাদের দেওয়া তথ্য ৯টি মোটরসাইকেল উদ্ধার করে রিপন মিয়া ও সাগরকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতরা গাজীপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহসহ বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল চুরি করে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, শেরপুর, জামালপুরসহ বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকেন। এরা সংঘবদ্ধ চোর চক্র। শিপন মিয়ার বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। সে বলেছে ৫/৬ বছর ধরে মোটরসাইকেল চুরির সাথে সম্পৃক্ত।

শ্রীপুর থানার ওসি মো. শাহজামান বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এ বিষয়ে আরও তদন্ত করা হচ্ছে।

গাজীপুরে চোরের নগ্ন ভিডিও ভাইরাল

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
মিছিল

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬

June 27, 2026
গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

June 26, 2026
Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

June 26, 2026

Latest News

মিছিল

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬

গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

স্কুলছাত্র

‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না’

ভাই-ভাবি গ্রেপ্তার

বাড়িতে ডেকে নিয়ে অন্তঃসত্ত্বা বোনকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

বিএনপি কর্মী

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী

Train

ট্রেনের ইঞ্জিনে মিলল ১৬ কেজি গাঁজা, চালক আটক

চোরাই

চেকপোস্টে ধরা পড়ল চোরাই মোবাইলের চালান, রামপুরায় গ্রেফতার ১

arif-hazra

মিয়াজাকিতে নতুন আশা

জব্দ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ৫৩ কেজি গাঁজা ও ৫৫টি গরুসহ ২৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa