Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ গাজীপুরে বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে শ্রমিক বিক্ষোভ
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

গাজীপুরে বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে শ্রমিক বিক্ষোভ

By rskaligonjnewsAugust 22, 20242 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পৃথক স্থানে বিক্ষোভ করেছেন গাজীপুরের ছয়টি কারখানার শ্রমিকেরা। এ সময় মহাসড়ক দুটিতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টা থেকে এসব কারখানায় বিক্ষোভ শুরু হয়।

গাজীপুরে বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে শ্রমিক বিক্ষোভ

Advertisement
টঙ্গীতে ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানার শ্রমিকেরা। সকাল সাড়ে ৮টার দিকে চেরাগ আলী এলাকায় কারখানাটির প্রধান ফটকে অবস্থান নেন শ্রমিকেরা। পরে কারখানাসংলগ্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা। এ সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হলে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুপুর ১২টার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও কারখানার শ্রমিক সূত্রে জানা গেছে, কয়েক মাস ধরে বেতন-ভাতা ও বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছিল।

এদিকে টঙ্গীর সাতাইশ এলাকায় প্রিন্স জ্যাকার্ড সোয়েটার কারখানায় বকেয়া বেতনের দাবিতে কাজ বন্ধ করে দেন শ্রমিকেরা। তাঁদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ মাত্র ৯০ জন শ্রমিককে জুলাই মাসের বেতন দিয়েছে। বাকিদের বেতন দিচ্ছে না।

মহানগরীর টঙ্গীর বড় দেওড়া এলাকায় মাইশা মীম অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকেরা জুলাই মাসের বেতনের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেন। এ ছাড়া বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মহানগরীর মালেকের বাড়ি এলাকার টিএনজেড অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকেরা। পরে পুলিশ গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন।

গতকাল দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের চন্দ্রার হরতকিতলা এলাকায় অবস্থিত মাহমুদ জিনস লিমিটেড কারখানায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। অপরদিকে, গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকার মাস্টার চ্যান ইন্ডাস্ট্রিজে বিভিন্ন দাবিতে শ্রমিক বিক্ষোভ হয়েছে। শ্রমিকেরা কাজ বন্ধ করে দিলে সাধারণ ছুটি ঘোষণা করে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২-এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, ‘গতকাল সকাল থেকে কয়েকটি কারখানার শ্রমিকেরা শান্তিপূর্ণ আন্দোলনে নামেন। শ্রমিকদের দাবিগুলো জেনে সংশ্লিষ্ট কারখানার মালিকপক্ষের সঙ্গে আলোচনায় বসে সমাধান করতে থাকি। এতে কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি।’

গাজীপুরে গ্লাস ফ্যাক্টরিতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
জব্দ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ৫৩ কেজি গাঁজা ও ৫৫টি গরুসহ ২৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

June 26, 2026
মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

June 25, 2026
কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

June 25, 2026

Latest News

জব্দ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ৫৩ কেজি গাঁজা ও ৫৫টি গরুসহ ২৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

কলেজছাত্র

বরিশালে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় কলেজছাত্রের আত্মহত্যা

শিক্ষার্থী

ফটিকছড়িতে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

rajbari-onion

রাজবাড়ীতে পেঁয়াজের দাম না পেয়ে নদীতে ফেলে দিলেন কৃষক

Nana

নাতির জন্মে নানার এলাহি কাণ্ড!

fertiliger

জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো ‘বর্জ্য’

Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa