Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ গাজীপুরে ৭ প্রর্থীর মনোনয়ন প্রত্যাহার, ৫টি আসনে প্রতিদ্বন্দ্বি ৩৭ জন 
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

গাজীপুরে ৭ প্রর্থীর মনোনয়ন প্রত্যাহার, ৫টি আসনে প্রতিদ্বন্দ্বি ৩৭ জন 

By rskaligonjnewsডিসেম্বর 17, 20233 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৫টি আসন থেকে ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তাঁরা এ  মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এখন গাজীপুরের ৫টি আসনে মোট প্রতিদ্বন্দ্বি প্রার্থী সংখ্যা ৩৭ জন।

নির্বাচন

Advertisement

গাজীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, রোববার (১৭ ডিসেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের কাছে ওই ৭ প্রার্থী তাদের প্রত্যাহারের আবেরদন জমা করেন। মনোনয়ন প্রত্যাহারের পর রিটার্নিং কর্মকর্তা ৫টি সংদসীয় আসনের চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছেন। আগামীকাল সোমবার (১৮ ডিসেম্বর)  এসব প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্ধ দেয়া হবে।

জানা গেছে, গাজীপুর জেলার পাঁচটি আসন থেকেই জাকের পার্টির মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়া গাজীপুর-১ আসনে তৃণমূল বিএনপি ও জাতীয় পার্টি থেকে দুজন করে প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। তাদের মধ্যে তৃণমূল বিএনপির প্রার্থী মো. আঃ জব্বার সরকার ও জাতীয় পার্টির প্রার্থী মো. আল-আমিন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এখন গাজীপুর-১ আসন আসনে তৃণমূল বিএনপি থেকে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী ও জাতীয় পার্টির এমএম নিয়াজ উদ্দিন চূড়ান্ত প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সূত্র আরো জানায়, মনোনয়নপত্র বাছাই শেষে জেলার ৫টি আসনে মোট ৪৪ জন প্রার্থীর মধ্যে ৪২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছিল। পরে আপীলে দুইজন প্রার্থীতা ফেরত পান। এ নিয়ে বৈধ ৪৪ প্রার্থীর মধ্যে ৭ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের পর জেলার ৫টি আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৩৭ জন।

গাজীপুরের ৫টি আসনের চুড়ান্ত যারা

গাজীপুর-১। এ আসনে চুড়ান্ত প্রার্থীর সংখ্যা ৭ জন। তাঁরা হলেন, আ ক ম মোজাম্মেল হক (আওয়ামী লীগ, চৌধুরী ইরাদ আহমদ সিদ্দিকী (তৃণমুল বিএনপি) এম এম নিয়াজ উদ্দিন (জাতীয় পার্টি), মো. সফিকুল ইসলাম (বাংলাদেশ তরিকত ফেডারেশন), ফজলুর রহমান (ইসলামী ঐক্যজোট), রেজাউল করিম রাসেল (স্বতন্ত্র) ও আর্শেদুজ্জামান (বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন)।

গাজীপুর-২। এ আসনে চুড়ান্ত প্রার্থী সংখ্যা ৯ জন। তাঁরা হলেন; মো. জাহিদ আহসান রাসেল (আওয়ামী লীগ) সৈয়দ আবু দাউদ মছনবী হায়দার (বাংলাদেশ তরিকত ফেডারেশন), মো. জয়নাল আবেদীন (জাতীয় পার্টি), রেহানা আক্তার রিনা (বাংলাদেশ কংগ্রেস), কাজী হাসিবুর রহমান রাব্বী (ন্যাশনাল পিপলস পার্টি), এস এম জাহাঙ্গীর আলম (বাংলাদেশ সুপ্রিম পার্টি), মো. আমির হোসাইন (ইসলামী ফ্রন্ট বাংলাদেশ), মো. সাইফুল ইসলাম (স্বতন্ত্র), কাজী আলিম উদ্দিন বুদ্দিন (স্বতন্ত্র)।

গাজীপুর-৩। এ আসনে চুড়ান্ত প্রার্থীর সংখ্যা ৭ জন। তাঁরা হলেন; রুমানা আলী টুসি (আওয়ামী লীগ), মো. আব্দুর রহমান (কৃষক-শ্রমিক-জনতা লীগ), মো. জয়নাল আবেদীন (বাংলাদেশ তরিকত ফেডারেশন), মো. জহিরুল হক মন্ডল বাচ্চু (জাসদ-ইনু), এফ এম সাইফুল ইসলাম (জাতীয় পার্টি), মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ (স্বতন্ত্র ), এ কে এম সাখাওয়াত হোসেন খান (স্বতন্ত্র)।

গাজীপুর-৪। এ আসনে চুড়ান্ত প্রার্থীর সখ্যা ৬ জন। তাঁরা হলেন; সিমিন হোসেন (রিমি) (আওয়ামী লীগ), মোহাম্মদ সারোয়ার ই কায়নাত (বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্ট) মো. সামসুদ্দিন খান (জাতীয় পার্টি), আব্দুর রউফ খান (বাংলাদেশ কংগ্রেস পার্টি), মাসুদ চৌধুরী (বাংলাদেশ সুপ্রিম পার্টি), সামসুল হক (স্বতন্ত্র)।

গাজীপুর-৫। এ আসনে চুড়ান্ত প্রার্থীর সংখ্যা ৮ জন। তাঁরা হলেন; মেহের আফরোজ চুমকি (আওয়ামী লীগ), এম এম নিয়াজ উদ্দিন (জাতীয় পার্টি), মোহাম্মদ তরিকুল ইসলাম আকন্দ (জাসদ), মো. আল আমিন দেওয়ান (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), মো. সোহেল মিয়া (গণফোরাম), উর্মি (বাংলাদেশ সুপ্রীম পার্টি)  আখতারউজ্জামান (স্বতন্ত্র) এবং মোহাম্মদ আমজাদ হোসেন।

গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান জানান, ৫ জানুয়ারি প্রচার শেষ করে ৭ জানুয়ারি ভোট। গাজীপুরের ৫টি আসনে এবার মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ১৪ হাজার ৩২৭। তাদের জন্য মোট ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৯৩৫টি। ভোট কক্ষ ৫ হাজার ৫৬৮টি। আগামি ২০ ডিসেম্বর থেকে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করা হবে বলেও জানান তিনি।

কালীগঞ্জে ব্যাডমিন্টন টুর্নামেন্টে ইউএনও এবং এসিল্যান্ডের দল জয়ী

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)

Related Posts
মা

নোয়াখালীতে পুকুরের মোটরের তারে জড়িয়ে প্রাণ গেল মা-ছেলের

জুন 19, 2026
র‍্যালি

নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, বিশ্বকাপে জয়ের শুভকামনা

জুন 19, 2026
গ্রেফতার

নারায়ণগঞ্জে অপহরণ মামলায় ডিবি পুলিশের চার সদস্য গ্রেফতার

জুন 19, 2026
Latest News
মা

নোয়াখালীতে পুকুরের মোটরের তারে জড়িয়ে প্রাণ গেল মা-ছেলের

র‍্যালি

নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, বিশ্বকাপে জয়ের শুভকামনা

গ্রেফতার

নারায়ণগঞ্জে অপহরণ মামলায় ডিবি পুলিশের চার সদস্য গ্রেফতার

বয়লার

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ১৫

শাহ মুনিমের

সিলেটকে গ্লোবালাইজড নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান শাহ মুনিমের

আর্জেন্টিনার পতাকা

২০০ ফুট উঁচু টাওয়ারে আর্জেন্টিনার পতাকা টাঙালেন ভক্তরা

এএসআই সঞ্জয় মিত্র

গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা, এএসআই দম্পতি গ্রেপ্তার

বৃষ্টি

সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় বিদ্যালয় মাঠ, থমকে যায় শিক্ষার পরিবেশ

আরিফ

মুন্সীগঞ্জে আরিফ হত্যা মামলার রহস্য উন্মোচন করল পিবিআই

আটক

মানিকগঞ্জে মাদকসহ একই পরিবারের তিনজন আটক, পরে বাড়িতে অগ্নিসংযোগ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa